স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস :
বরগুনা বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বামীকে বেধে সহকারী শিক্ষিকাকে ক্লাস রুমে গণধর্ষনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ও ভুয়া রির্পোট প্রদান কারী ডাক্তারকে গ্রেফতার পূর্বক সুষ্ঠ বিচারের দাবীতে সম্প্রতি ঢাকার সাভারে প্রতিকী অনশন পালিত হয় । এ প্রতিকী কর্মসূচী আয়োজন করেন সাভারের সর্বত্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উপজেলা চত্ররে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন কালে প্রতিকী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাফসিরা ইসলাম লিজা, এটিও সৈয়দা পারভীন,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সমিতি সাধারন সম্পাদ নজরুল ইসলাম,সাভার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাল উাদ্দন আলাল,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারী,প্রধান শিক্ষক আব্দুল আলী.গাজী শাহনা ইসলাম, ওয়াজেদ মন্ডল,গবিন্দ্র রাজ বংশী প্রমূখ। শেষে সাভার উপজেলা নিবার্হী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৃথক স্বারক লিপি প্রদান করা হয়।
বরগুনায় শিক্ষিকাকে ক্লাস রুমে গণধর্ষন : ভুয়া রির্পোট প্রদান কারী ডাক্তার ও সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবিতে সাভারে কর্মসূচী
