ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে কতিপয় নেতা-কর্মী বা জনপ্রতিনিধির খারাপ আচরণের জন্য ম্লান হতে দেয়া হবে না। তিনি বলেন ‘যারা দলীয় শৃঙ্খলা বিরোধী এবং অপকর্ম করে তাদের সময় থাকতে সংশোধন হওয়া উচিত। তা না হলে কাউকে ছাড় দেয়া হবে না।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আপনারা শৃঙ্খলাপরায়ন হন। নেতাদের খুশী করার দরকার নেই। জনগণকে ভাল আচরণ দিয়ে খুশি করুন।’ ওবায়দুল কাদের সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের আওয়ামী লীগের কর্মসূচী…
Read MoreYear: 2016
হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের সঙ্করসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিনজনকে মাটিচাপা অবস্থায় পান স্থানীয় লোকজন। নিহত দুজন হলেন কায়স্থগ্রাম এলাকার প্রয়াত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)। আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, কয়েক দিন ধরে সঙ্করসেনা গ্রামের জয়নুল মিয়ার জন্য পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত তিনজনসহ আরো কয়েক…
Read Moreআজ থেকে আয়কর মেলা শুরু
ডেস্ক রিপোর্ট: সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’- এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর প্রদানে উৎসাহ দিতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করবেন। সোমবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান মেলার বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, প্রথমবারের মত এবার ঢাকায়এনবিআরের নিজস্বভবনের…
Read Moreভারতে জেল থেকে পালানো আসামিরা গুলিতে নিহত
ডেস্ক রিপোর্ট: ভারতের ভুপালে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার থেকে পালানো নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন আট আসামি গুলিতে নিহত হয়েছে। স্টীলের প্লেট দিয়ে নিরাপত্তা প্রহরীকে গলা কেটে হত্যার পর সোমবার তারা সেখান থেকে পালিয়ে যায়। সরকারি এক কর্মকর্তা একথা জানান। তারা জেল থেকে পালিয়ে যাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করে। পুলিশ জানায়, এক পর্যায়ে তারা ভারতের মধ্যাঞ্চলীয় মধ্য প্রদেশ রাজ্যের ভুপাল নগরীর উপকণ্ঠে কোনঠাসা হয়ে পড়ে এবং সেখানে তারা নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়। ভুপালের পুলিশ মহাপরিদর্শক যোগেশ চৌধুরী এএফপিকে বলেন, ‘আমরা তাদেরকে…
Read Moreপর্যাপ্ত রাজস্ব আদায়ের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, পর্যাপ্ত রাজস্ব আহরণের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। তিনি বলেন, আয়কর মেলার মাধ্যমে দেশের রাজস্ব আহরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী আয়কর মেলা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে সোমবার এ কথা বলেন। শেখ হাসিনা বলেন ,জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের সম্মানিত করদাতা, কর…
Read Moreযুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব। আজ ‘জাতীয় যুব দিবস ২০১৬’ উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য- ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুলভিত্তি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যা যুবসমাজের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, তাঁদের লক্ষ্য ডিজিটাল, জ্ঞানভিত্তিক এবং শান্তিপূর্ণ…
Read Moreরাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বামীর ওপর অভিমান করে খাদিজা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। খাদিজার ভাই আবদুল্লাহ জানান, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় খাদিজা স্বামী মো. রনিকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক একটি অনুষ্ঠানে খাদিজার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে বাসায় ফ্যানের সঙ্গ দড়ি দিয়ে ফাঁস দেন খাদিজা। পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।…
Read Moreকবি হেলাল হাফিজের যাবতীয় চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের মারাত্মক অসুখ গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার সবরকম দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কবির সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা তাঁর চিকিৎসার এই দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার বাসস’কে এ কথা জানান। ইহসানুল করিম বলেন, ‘সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজ সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন। হেলাল হাফিজ…
Read Moreশরীয়তপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ডেস্ক রিপোর্ট: সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা জেলার ৪টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ইউনিয়ন পষিদ নির্বাচন ২০১৬ এর নির্বাচনের সময় সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা ৫ টি ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকাল ৮ টা থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত (সকাল ১০টা) কোন সহিংসতা বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ৫ টি ইউনিয়ন পরিষদে মোট ২১ প্রার্থী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪৭ টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৪৭৯ জন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। সকাল থেকেই মহিলা ভোটারদের ব্যাপক…
Read Moreমিরাজকে অভিনন্দন জানিয়েছে আইসিসি
ডেস্ক রিপোর্ট: অভিষেক সিরিজে বল হাতে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টাইগাররা জিতেছে ১০৮ রানে। অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে নিজেকে তুলেছেন নতুন উচ্চতায়। নিজের দ্বিতীয় ম্যাচেই টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন তিনি। দুই ইনিংসেই ৬ উইকেট নেয়া ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায়…
Read More