জয়পুরহাটে চার দিনব্যাপী আয়কর মেলা বুধবার

ডেস্ক রিপোর্ট: জেলায় চার দিনব্যাপী আয়কর মেলা আয়োজনের ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জাতীয় রাজস্ব আহরণ কার্যক্রমের সফলতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে এ মেলার আয়োজন করতে যাচ্ছে কর অঞ্চল বগুড়া। জয়পুরহাট উপ-কর কমিশনার অফিস সূত্র জানায়, আগামী ২ নভেম্বর বুধবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ আয়কর মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে। ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়কর মেলায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন ও ই-পেমেন্ট সুবিধা থাকবে। এছাড়াও করদাতাদের জন্য আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা সহ ব্যাংকে অস্থায়ী বুথে আয়কর জমাদান ও করদাতাদের রিটার্ণ পূরণ সংক্রান্ত সহযোগিতার…

Read More

ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ এক মালবাহী বিমান নিখোঁজ হয়েছে। পরিবহণ মন্ত্রণালয় জানায়, বিমানটি সোমবার স্থানীয় সময় ৭ টা ৫৭ মিনিটে প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে। কারিবৌ বিমানটি স্থানীয় সময় ৮ টা ২৩ মিনিটে লাগাতে অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানটি আর অবতরণ করেনি এবং বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের…

Read More

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ডেস্ক রিপোর্ট: দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।     মিতু/বিবি নিউজ/১৩২

Read More

মেয়ের প্রেমিককে আগাম হুঁশিয়ারি শাহরুখের

ডেস্ক রিপোর্ট: মেয়ের হবু প্রেমিককে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে দিলেন শাহরুখ খান। সরাসরি বলে দিলেন,‘‌চুমু খেলে ঠোঁট ছিঁড়ে নেব।’‌। মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিয়ার ‌জিন্দেগি‌’ ছবির নায়িকা আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের ‘‌কফি উইথ করণ’–এ গিয়েছিলেন বলিউড ‘বাদশা”। সেখানেই এমন মন্তব্য করেন শাহরুখ খান। শাহরুখ খান জানান, এমনিতে মেয়ে সুহানাকে সবসময় আগলে রাখেন তিনি। কাউকে ধারে কাছেই ঘেঁষতে দেন না। মেয়ে সুন্দরী বলে যে কেউ প্রেমে পড়তেই পারে। তবে চুমু খাওয়ার চেষ্টা করলে ফল ভাল হবে না। একদম টেনে জিভ ছিঁড়ে নেবেন তিনি। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘‌কফি উইথ করণ–৫।’ সিজন-৫…

Read More

মধ্যপ্রদেশে জেল ভেঙে পালাল ৮ সিমি সদস্য

ডেস্ক রিপোর্ট: ভারতের একটি জেল ভেঙে পালাল নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র আট সদস্য। রবিবার গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপাল জেলের নিরাপত্তা রক্ষীকে খুন করে তারা জেল ভেঙে পালায় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। জেলে পাঁচিল টপকানোর সময় বিছানার চাদর (বেডশিট)-কে রশি হিসাবে ব্যবহার করেছিল বলে জানা গেছে। গত তিন বছরে মধ্যপ্রদেশের জেল থেকে এনিয়ে দ্বিতীয়বারের মতো ঘটনা ঘটলো। ভোপালের ডিআইজি রমন সিং জানান, ‘রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলের এক নিরাপত্তারক্ষীকে বেঁধে রাখে পরে রমা শঙ্কর নামে এক হেড কনস্টেবলকে স্টিলের পাত দিয়ে গলা কেটে…

Read More

আবারও জঙ্গি হামলা পাকিস্তানের স্কুলে

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ হামলার পর আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। এবার হামলার শিকার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হারুণাবাদ অঞ্চলের বহালনগরের একটি স্কুল।পাকিস্তান গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকালে দুই সশস্ত্র জঙ্গি ওই স্কুলে ঢুকে পড়ে। ঢোকা মাত্র এলোপাথাড়ি গুলি ছোঁড়া শুরু করে তারা। হতাহতের কোন খবর এখনও পর্যন্ত নিশ্চিত য়করা সম্ভব হনি। ঘটনার পরপরই বিপুল সংখ্যাক পুলিশবাহিনী ঘিরে ফেলেছে স্কুলটিকে। চলছে অভিযান। শিক্ষর্থীদের স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা গেছে। তবে জঙ্গিরা কাউকে জিম্মি করে রেখেছে কিনা, তা নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।কিছুদিন আগেই…

Read More

ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

ডেস্ক রিপোর্ট: রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। রবিবার গভীররাতে নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি।নিহত কিশোরের বাড়ি নগরীর মেহেরচণ্ডি চকপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম। আটক তিনজনের বাড়িও একই এলাকায়। তারা হলো: রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মো. শাহীন (২০)। নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবদুল মমিন জানান, নিহত লালা আটকদের বন্ধু ছিল। রবিবার রাত ১২টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা…

Read More

রাজশাহীতে চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মোজাফফর হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।সোমবার ভোরে ভাটপাড়া এলাকার একটি আখ ক্ষেতে অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে আটক করা হয়। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আখ ক্ষেতের ভেতর টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিলেন মজা। সোমবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসি আরও জানান, মজার নামে থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। গত ইউনিয়ন…

Read More

মদের বিষক্রিয়ায়’ তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মহিন্দ্রা এলাকায় ‘মদের বিষক্রিয়ায়’ তিনজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে। এরা হলেন ছমির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৫৫), আবু বক্করের ছেলে আনোয়ার হোসেন(৪৮) ও শাহাদৎ হোসেনের ছেলে শাহজাহান(৪০)। এদের মধ্যে রবিবার মধ্যরাতে শাহজাহান বাড়িতে, আবুল কালাম আজাদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ভোরে মারা যান আনোয়ার। এরা সকলেই স্থানীয় একটি হিমাগারের শ্রমিক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, “মদের বিষক্রিয়ায় আনোয়ার মারা যান”।  নিহত আনোয়ারে স্ত্রী তহমিনা খাতুন জানান, “আমার স্বামী…

Read More

শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বাঘায় বিদ্যুস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বামী-স্ত্রী হলেন, আবুল কালাম আবু (৫৫) ও ফরিদা বেগম।স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রবিবার গভীর রাতে বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে আবুর হাতের স্পর্শ ঘটে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম (৪৫) রক্ষা করতে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুনও (২০) দ্রুত এগিয়ে যান। এ সময় তারাও…

Read More