ডেস্ক রিপোর্ট: মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে । সোমবার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬০ গ্রাম হেরোইন, দুই কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩১৬ পিস ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”সহকারী পুলিশ কমিশনার আরও জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” মিতু/বিবি নিউজ/১২৪
Read MoreYear: 2016
পঞ্চগড়ে প্রথমবার ভোট দেয়ার আনন্দ
ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।সাবেক ছিটমহলবাসীরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এ বিষয়টিই পঞ্চগড়ের এই নির্বাচনে দিয়েছে ভিন্ন মাত্রা। সোমবার সকাল ৮টায় পঞ্চগড়ের সদর, বোদা ও দেবিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সাবেক ছিটমহল সংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।সকাল থেকেই পুকুরীডাংগাসহ সাবেক ছিটমহল সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ উভয় বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে বিলুপ্ত ছিটমহলগুলোকে আটটি…
Read Moreফৌজদারী মিস ও রিভিশন মামলায় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক
ডেস্ক রিপোর্ট: ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলা ফাইলিং এর সময় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রধান বিচারপতি এ নির্দেশ প্রদান করেছেন বলে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলায় সরকার বা প্রতিপক্ষের প্রতি প্রেরিত নোটিশে টেন্ডার ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকে না। ফলে মামলা কোন কোর্টে শুনানি হবে তা প্রতিপক্ষ অবহিত হতে পারে না এবং…
Read Moreসারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ শুরু
ডেস্ক রিপোর্ট: বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার। এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে। এদিকে, এসব ইউপির…
Read Moreকুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত হোমিও ডাক্তার সানাউল্লা হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাজানগর চালকল এলাকার কবুরহাটে একটি পরিত্যক্ত চালের মিলে অভিযান চালানোর সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম। পুলিশ জানায়, রবিবার রাত ৩টার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে জনৈক সোবহানের পরিত্যক্ত চাতালের কাছে…
Read Moreভেড়ামারায় ইউএনও লাঞ্ছিত
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষা রির্সোস সেন্টারের এক সহকারী ইন্সেট্রাকটরের হামলার শিকার ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা (৪৬)। এসময় হামলাকারী হত্যার উদ্দেশে ইউএনও’র দিকে পেপার ওয়েট ছুড়ে মারেন এবং শারীরিকভাবে আঘাত করেন। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ’র ইউএনও’র নিজ কার্যালয়েই তিনি এ লাঞ্ছনার শিকার হন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ অফিসের ষ্টাফরা ওই হামলাকারীকে নিবৃত্ত করেন। পরে ওই হামলাকারীকে আটক করে ভেড়ামারা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সংবাদ শুনেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার কামরুল ইসলাম। জানা গেছে,…
Read Moreটিভি অনুষ্ঠানে মদ্যপান করলেন প্রিয়াংকা
ডেস্ক রিপোর্ট: বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়া। তিনি মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং হলিউড ছবি ‘বেওয়াচে’ অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন হলিউডের দর্শকদের। নতুন খবর হচ্ছে, সম্প্রতি মার্কিন টিভির ড্রামা শো ‘অ্যালেন শো’তে অংশ নিয়েছিলেন প্রিয়াংকা। আর সে সেখানে সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকের আহ্বানে এক পেগ মদপান (টাকিলা) করেন প্রিয়াংকা। কারণ হিসেবে প্রিয়াংকা জানান, যখনই তিনি টাকিলা পান করেন তখনই বেশ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এর আগেও নাকি তিনি রেড কার্পেট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মদপান করে গিয়েই বেশ প্রফুল্ল…
Read Moreআরজে নিরব-অভিনেত্রী লাবণ্যের বিয়ে সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: রেডিও জকি ও উপস্থাপক নীরব খান এবং অভিনেত্রী লাবণ্য বিয়ের কাজ সম্পন্ন করলেন। এক বছরের প্রেমপর্ব শেষ করে ২৮ অক্টোবর গাঁটছড়া বাঁধলেন তারা। জানা গেছে, ২৮ অক্টোবর, শুক্রবার রাতে ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরাসহ মিডিয়ার অনেকে উপস্থিত ছিলেন। নীরব রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি তারেক মাহমুদ পরিচালিত চলচ্চিত্র চটপটিতে কাজ করেছেন। অপরদিকে ছোটপর্দার অভিনেত্রী লাবণ্যও ‘গেম রিটার্নস’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ইতোমধ্যে মুক্তির তালিকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিতু/বিবি নিউজ/১৭
Read Moreরাজশাহীর বাজারে আগাম শীতকালীন সবজি বেচাকেনা হচ্ছে
ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে গত কয়েক সপ্তাহে পাইকারী ও খুচরা বাজারে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি বেচাকেনা শুরু হয়েছে । শীত শুরুর পূর্বেই এসব সবজি বাজারজাত করতে পেরে বিক্রেতারা খুশি। সেই সাথে ক্রেতারাও খুশি। বরেন্দ্র এলাকাসহ এ অঞ্চলের কৃষকরা নির্ধারিত সময়ের আগেই উৎপাদন করতে পারায় তাদের সবজি সহনীয় মূল্যে বিক্রি করতে পারছে। বিভিন্ন জাতের শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, বিট, শালগম, টমেটো, লাল শাক, পালং শাক বাজারে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে ১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ…
Read Moreখাগড়াছড়ি-রাঙ্গামাটিতে অবরোধ চলছে
ডেস্ক রিপোর্ট: বাঙ্গালী ছাত্র পরিষদসহ ৫ বাঙ্গালী সংগঠন রবিবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচি পালন করছে। এদিকে সকাল থেকে এ কর্মসূচির ফলে খাগড়াছড়ি শহর থেকে কোন দূর-পাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরেও কোন ধরনের যানবাহন চলাচল করছে না । পিকেটাররা মোড়ে মোড়ে সক্রিয় অবস্থানে রয়েছে। এর আগে পাবর্ত্য ভূমি কমিশনের সংশোধনি আইন বাতিল ও ৩০শে অক্টোবর রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদসহ ৫বাঙ্গালী সংগঠন এ সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচীর ডাক দেন। অন্যদিকে শহরে অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। …
Read More