অন্যের দেশ গড়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়

ডেস্ক রিপোর্ট: গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস-এর দপ্তরে হাজির হন এবং পত্রিকাটির সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এতে উপস্থিত ছিলেন পত্রিকাটির বিভিন্ন বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক ও কলামিস্টরা। সেই কথোপকথনের নির্বাচিত অংশের অনূদিত ভাষ্য প্রথম আলোর পাঠকদের জন্য ছাপা হলো। আর্থার সুলজবার্গার জুনিয়র: আমাদের কার্যালয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আবারও বলি, আমাদের এই কথোপকথন প্রকাশ করা হবে। ডোনাল্ড জে ট্রাম্প: ঠিক আছে। সুলজবার্গার: আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে আমাদের বার্তা ও সম্পাদকীয় বিভাগের কর্মী ও কলামিস্টরা আছেন। ট্রাম্প: আচ্ছা, ভালো। সুলজবার্গার: আমি ভাবছিলাম, আপনার এই দায়িত্ব পাওয়া…

Read More

হাঙ্গেরির পথে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে দেশটির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট…

Read More

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট:  বাগেরহাটে সদর উপজেলার রাখালগাছি এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য (৪৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুটি ওয়ান শ্যুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করে । বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বন্দুকযুদ্ধে একজন জেএমবি সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৩৪৫

Read More

৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে!

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে। বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ঢাকার ঐতিহ্যসমৃদ্ধ জনপদ ধামরাই। নগরীর মানব কুলরে সাথে মিশে থাকা বানরগুলোর দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এখানকার প্রায় সহস্রাধকি বানর ক্ষুধার যন্ত্রণায় দিনাতিপাত করছে।  ক্ষুধার জ্বালায় গাছের মগডালে  কিংবা মাটিতে নেমে এসে বানরগুলো চিৎকার  চেচামেচি করছে। আর দর্শনার্থীদের হাতে খাবার  দেখলে দল বেঁধে খাবারের জন্য লাফালাফি শুরু করে দিচ্ছে। এদের প্রাকৃতিক মহিমার উজ্জীবতি দৃশ্যগুলো দেখে আনন্দিত হলেও মুলত যেন এদের দেখার কেউ  নেই। দুরন্ত ধামরাইয়রে শিল্পকলা ও বানর দেখতে নানা জায়গা থেকে র্দশর্নাথীরা আসেন। তারা…

Read More

বাংলাদেশের জনগণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ফিদেল ক্যাস্ট্রোকে স্মরণ করবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এই মহান কিউবান নেতাকে বাংলাদেশের জনগণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন। কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর কাছে পাঠানো এক শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিউবার মহান নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে শোক-সন্তপ্ত পরিবার ও কিউবা প্রজাতন্ত্রের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সমর্থন ও অবদানের জন্য ফিদেল ক্যাস্ট্রোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে…

Read More

বিয়ের আগেই হানিমুন, সঙ্গে বরের ছেলে

ডেস্ক রিপোর্ট:  বিয়ের আগেই হানিমুন হয়ে গেছে। ঘুরে এসেছেন  প্যারিস, রোম, মাদ্রিদ, বার্সোলোনা। বিষয়টা শুনতে অবাক করার মত হলেও তাই করেছেন অভিনেত্রী কনীনিকা ও প্রযোজক সরজিত হরি। শুধু তাই নয়, তাদের এ প্রি-হানিমুনে সঙ্গী ছিল প্রযোজক সরজিত হরির ছেলেও। অভিনেত্রী কনীনিকা আগামী ৯ ডিসেম্বর মালাবদল করবেন প্রযোজক সুরজিত্ হরির সঙ্গে। এ বিষয়ে কনীনিকা বলেন, ‘আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে। আর সুরজিতের বাড়িও তাই। আমার ওর প্রতি অ্যাট্রাকশনটাও সেখান থেকেই। প্রথম দিন যখন ডেটে যাই আমার মনে আছে, প্রথম ওর বাবা ফোন করল, তারপর মা। এই ফোন কিন্তু আমারও আসে।’ তিনি আরও…

Read More

যেসব খাবারে যৌনশক্তি কমে যায়

ডেস্ক রিপোর্ট: এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভাস মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। মদ: একটু মদ পান আপনার যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে। তবে অতিরিক্ত মদ খেলে তার পরিণাম কিন্তু সাংঘাতিক। কারণ অতিরিক্ত অ্যালকোহল যৌন জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ইরেক্টাইল সমস্যা…

Read More

ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’, কোস্টারিকায় জরুরি অবস্থা

ডেস্ক রিপোটর্: প্রবল শক্তি নিয়ে মধ্য আমেরিকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’। এ পরিস্থিতিতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে উচু জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। হারিকেনে রুপান্তরিত হওয়া মৌসুমি ঝড়টি স্থানীয় সময় বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় এর বাতাসে গতিবেগ ১২০ কিলোমিটার। সবশেষ খবর পর্যন্ত কোস্টারিকার বন্দর নগরী লিমন থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঝড়টি। এর…

Read More

বৃটিশ এমপি হত্যার দায়ে শেতাঙ্গের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট :সম্প্রতি বৃটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে তার সংসদীয় কার্যালয়ের সামনে কুপিয়ে হত্যা করেছিল থমাস মায়ের নামে এক উগ্র-ডানপন্থী শেতাঙ্গ। এই হত্যাকাণ্ডের অপরাধে দেশটির আদালত ওই শেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। বুধবার লন্ডনের ওল্ড বেইলির একটি আদালত এমপি জো কক্সকে হত্যার দায়ে আসামিকে এই সাজা প্রদান করে। জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে (ব্রেক্সিট) গণভোটের এক সপ্তাহ আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই হামলা সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে এবং সহিংস শেতাঙ্গ বর্ণবাদকে রাজনীতিতে ঠেলে দিতে এটা করা হয়েছিল বলে জানান মামলার বিচারক প্যানেলের সভাপতি।…

Read More

নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদন আপিলেও খারিজ

ডেস্ক রিপোর্ট:  নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দুই দিন শুনানি শেষে ২১ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার…

Read More