ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। শনিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মিতু/বিবি নিউজ/৪৮২
Read MoreYear: 2016
বিশ্ব মানবাধিকার দিবস আজ
ডেস্ক রিপোর্ট: শনিবার ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য দেশগুলোর সার্বজনীন মানবাধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করে আসছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) রাজধানী ঢাকা এবং সারাদেশে ও দেশের বাইরের শাখাগুলো দিবসটি একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএইচআরসি’ র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা,…
Read Moreজামালপুরে ট্রাক চাপায় যুবক নিহত
ডেস্ক রিপোর্ট: জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ঘাটে ট্রাক চাপায় জাকিউল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিউল ইসলাম ইসলামপুরের চরগোবিনিন্দ আদর্শ গ্রামের আয়নাল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ-ইসলামপুর সড়কে শুক্রবার রাতে মালবোঝাই একটি ট্রাক ইসলামপুরের দিকে যাচ্ছিল। তখন জাকিউল ইসলাম ডেফলা ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে জাকিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে…
Read Moreসরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আমরা নিশ্চিত করতে চাই। যাতে প্রত্যেক নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে। নিজের সংসার ও সমাজকে যেন গড়ে তুলতে পারে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শতবর্ষ আগের সমাজ বাস্তবতায় বেগম রোকেয়া তখনই বুঝতে পারেন- ‘নারীকে নিজের পায়ে দাঁড়িয়েই মুক্তি অর্জন করতে হবে। শিক্ষাই হল…
Read Moreমানবাধিকার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের দ্বার্থহীন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধান ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তাঁর সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গত সাড়ে সাত বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে আমরা দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধি ও নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সমস্যার কারণেই মানবাধিকার ও মর্যাদা লংঘিত হয় এবং কতিপয় লোক মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপূর্ণ…
Read Moreজ্যাকলিনের ফিটনেস রহস্য
ডেস্ক রিপোর্ট: অভিনয়ের থেকেও বেশি নজর কেড়েছে জ্যাকলিনের সৌন্দর্য্য, আর ছিপছিপে চেহারা কারণে। আর এজন্য কম পরিশ্রম করেন না শ্রীলঙ্কার মেয়ে জ্যাকলিন। ‘মার্ডার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার। পরে সালমানের বিপরীতে ‘কিক’। এর পর আর ফিরে তাকাতে হয়নি জ্যাকলিন ফার্নান্ডেজকে। শরীর চর্চা: যাই ঘটুক, একদিনও শরীর চর্চা বাদ দেন না জ্যাকলিন। দিনে অন্তত এক ঘণ্টা শরীর চর্চা করেনই। যোগ, কার্ডিও, ওজন তোলা, নাচ— ঘুরিয়ে–ফিরিয়ে। রোজ একঘেয়ে চর্চা করেন না। তার কথায়, ‘এতে বোর হয়ে যাই। ওয়ার্ক আউটের ইচ্ছে চলে যায়। তাই এক একদিন এক এক রকম চর্চা করি। এতে…
Read Moreএবারের বিপিএল সেরা মাহমুদউল্লাহ
ডেস্ক রিপোর্ট: এবারের বিপিএল আসরের টুর্নামেন্ট সেরা হলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনার সাফল্যের শতভাগ কৃতিত্ব মাহমুদউল্লাহ রিয়াদেরই। অধিনায়কত্ব করেছেন, ব্যাটে রান করেছেন, বল হাতে উইকেট পেয়েছেন। ১৪ ম্যাচে রিয়াদের ব্যাট থেকে এসেছে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান। এছাড়া বল হাতে ১০ উইকেট ও ফিল্ডিংয়ে ৬ ক্যাচও নিয়েছেন খুলনার অধিনায়ক। তামিমের মত সর্বাধিক ৪টি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার। অস্ট্রেলিয়ায় ক্যাম্পে যোগ দেওয়ায় মাহমুদউল্লাহ ফাইনালে ছিলেন না। তার পরিবর্তে পুরস্কার নিয়েছেন খুলনা টাইটান্সের পরামর্শক হাবিবুল বাশার সুমন। প্রথম দুই বিপিএলের সেরা হয়েছিলেন সাকিব…
Read Moreএশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী দিপিকা
ডেস্ক রিপোর্ট: গতবারের শীর্ষে থাকা প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী নারীর খেতাব জিতলেন বলিউড অভিনেত্রী দিপিকা। তবে প্রিয়াঙ্কা এর আগে এই খেতাব ৪ বার জিতেছেন। প্রতিবছর ব্রিটেনের একটি জনপ্রিয় সংবাদপত্র অনলাইনে এই ভোটিংয়ের আয়োজন করা হয়। আগামী মাসে হলিউডে প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছেন দিপিকা। ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে তিনি ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করছেন। তার আগেই এই খেতাব জয়ে বেশ খুশি সুন্দরী। এ বিষয়ে দিপিকা বলেন, ‘খুবই আনন্দিত হয়েছি এই খেতাব জিতে। সেক্সি শব্দের অর্থ এক একজন মানুষের কাছে এক এক রকম হতে পারে।…
Read Moreরাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা
ডেস্ক রিপোর্ট: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের ফাইনাল ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মমিনুল ও সাব্বিরের জুটিতে জয়ের আশা জাগিয়ে ছিল রাজশাহীকে। তবে সাব্বির রান আউট হয়ে ফিরে গেলে সেই আশা ফিকে হয়ে যায়। ধারাবাহীক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৩ রান সংগ্রহ করে রাজশাহী। এতে ৫৬ রানের বড় জয় পায় ঢাকা। শুক্রবার শিরোপা নির্ধারনী ম্যাচে ড্যারেন স্যামির রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ঢাকা।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীকে ১৬০ রানের টার্গেট দেয় ঢাকা। দুই ওপেনার মিলে ভালো শুরুর ইঙ্গিত…
Read Moreহিন্দি ছবি মিস করছেন প্রিয়াঙ্কা
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মার্চে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘জয় গঙ্গাজল’ মুক্তি পায়। বলিউডে প্রিয়াঙ্কার আর কোনো ছবি নেই। এ বছরের প্রায় শেষ। নতুন কোনো ছবিতে প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধও হননি। সুতরাং আগামী বছরেও প্রিয়াঙ্কার কোনো ছবি বলিউডে মুক্তি পাবে, সে সম্ভাবনা নেই। হলিউডে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন টিভি সিরিজ নিয়ে। পাশাপাশি পাঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি ভাষার তিনটি ছবির কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা। ছবি তিনটিই প্রযোজনা করছেন তিনি। ‘ভেন্টিলেটর’ নামের মারাঠি ওই ছবিতে নিজেই অভিনয় করবেন। কিন্তু পাঞ্জাবি ও ভোজপুরি ছবিতে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। পাঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি ছবি…
Read More