সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ সদস্য নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও সাত শিশু রয়েছে। শনিবার গভীর রাতে রাজ্যের আদিলাবাদ জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার তরুন যোশী জানান, ‘শনিবার গভীর রাতে ভাইসানা শহরের পাশেই দ্রুতগামী পাথর ভর্তি একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’তে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো চার যাত্রী। আহত আরো কয়েকজনকে পার্শ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ নিহতরা প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা যায়।…

Read More

সানি বলেন কি ?

নায়িকা বলেন কী? শুনেই হয়তো পরিচালক মহাশয়ের চোখ কপালে উঠেছিল। অনস্ক্রিন সহ-অভিনেতাকে চুমু খেতে নারাজ সানি লিওন। তাঁর সাফ কথা তিনি আর অনস্ক্রিন চুমু খাবেন না। যদি একটু ভাল ভাবে খেয়াল করেন, দেখবেন সানি তাঁর গত কয়েকটি ছবিতে কোনও কো-স্টারকে চুমু খাননি। সে তাঁর সর্বশেষ রিলিজ করা ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ হোক বা ‘এক পহেলি লীলা’। চরম আবেগঘন মুহূর্তেও সানি কিন্তু অভিনেতাকে চুমু খাননি। চুমু খেতে আপত্তি থাকলেও প্রাক্তন এই পর্নস্টার জানিয়েছেন, অনস্ক্রিন অন্তরঙ্গ মুহূর্ত দৃশ্যায়নে তাঁর বিশেষ আপত্তি নেই। তাই সানির সিনেমাগুলিতে চুমুর দৃশ্য না থাকলেও অন্যান্য অন্তরঙ্গ মুহূর্তে বেশ স্বচ্ছন্দেই দেখা গিয়েছে তাঁকে।…

Read More

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৬

ইরাকের দক্ষিণ বাগদাদে বোমা বিস্ফোরণ ও গুলি করে অন্তত ১৬ জনকে হত্যা করেছে আইএস। হামলায় আরও ২৫ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ের চলমান হামলার ঘটনায় জনগণের নিরাপত্তার ব্যাপারে ইরাক সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার গভীর রাতে শিয়া শহর বালাদের একটি রেস্তোরাঁয় তিনজন বন্দুকরধারী মেশিনগান দিয়ে অতর্কিত গুলি বর্ষণ করতে থাকলে হতাহতের এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের ভক্তরা রেস্তোরাঁয় একত্রিত হলে সেখানে এ হামলা চালানো হয়। হামলার পরই হামলাকারীরা পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর অপর এক হামলায় কাছের একটি…

Read More

শিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে। তিনি বলেন, চরিত্র, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় তাদেরকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে রোল মডেল হতে হবে। তখন সমাজই তাদের সুযোগ, সুবিধার কথা বলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি শুক্রবার এ কথা বলেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ দু’বিভাগের সরকারি-বেসরকারি…

Read More

সাভারে ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার

সাভারে একটি ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি রুম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল পুলিশ। নিহতরা হলেন নীলফেমারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোর দোকানে কাজ করতো। পুলিশ জানায় প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন নিহত তিন যুবকের বাবা ও মা । পরে গতকাল কাজ শেষে তিন যুবক ফার্মের একটি রুমের জানালা ঘুলে রাতে ঘুমান।পরে সকালে তাদের বাবা মা ডাকা ডাকি…

Read More

সারাদেশে ২ দিনে বজ্রপাতে নিহত ৬৫

রাজধানীসহ সারাদেশে বজ্রপাতে ২ দিনে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমেধ্যে বৃহষ্পতিবার ৪৩ ও ( আজ ) শুক্রবার ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।   ঢাকা ২ : রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহেদ সোহাগ (২১) ও তাহসিন লিংকন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ছাত্র বলে জানা গেছে। সিরাজগঞ্জ ৫ : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। এ সময় ২টি গরুও মারা…

Read More

এসএসসি ও সমমানে ফল প্রকাশ গড় পাসের হার ৮৮.২৯

 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। এবার গড় পাসের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে লক্ষাধিক পরীক্ষার্থী। গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বুধবার সকাল ১০টার দিকে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন। দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন। গত বছর এসএসসি-সমমানে পাসের হার ছিল ৮৭. ০৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল লক্ষাধিক পরীক্ষার্থী। চলতি বছর পরীক্ষায় অংশ নেয়…

Read More

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ আর নেই

ময়মনসিংহের হালুয়াঘাট-ধুবাউড়ার বর্তমান এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন। বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান ও তার ভাগ্নে স্যাং মৃত্যুর খবরটি বিবার্তাকে নিশ্চিত করেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দীর্ঘ দিন ধরে ফুসফুস জনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ক’দিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়। মুম্বাইয়ে হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে মালা মারথা। টেলিফোনে মালা মারথা পরিবার নিকট জনকে এই সংবাদ নিশ্চিত করেন। মৃত্যুকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, পাঁচ কন্যা…

Read More

মাওলানা নিজামীর দাফন সম্পন্ন

 জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৭টা ২০মিনিটের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার সময় তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান মাওলানা নিজামীর মেজো ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাতে তার মরদেহ নিয়ে দুটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি পৌঁছায়। মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদ-াদেশ…

Read More

নিজামীর ফাঁসি কার্যকর

স্টাফ রিপোর্টার, ১১ মে : মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর ও ১৯৭১ এ বদর বাহিনীর কমান্ডার মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিজামীর ৪ টি অভিযোগ প্রমাণিত হলে তাকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়। ১১ মে’র প্রধম প্রহর রাত ১২ টা ১০ মিনিটে এ রায় কার্যকর করা হয় বলে জানাগেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর আলম তাঁর ফাঁসির বিষয়টি নিশ্চিত করেন।নিজামীকে ফাঁসিতে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রেখে রায় কার্যকর করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ ঊর্ধ্বতন নেতৃত্ব…

Read More