১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):নারাণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল রোববার মধ্যরাতে কাঞ্চন-কুড়িল (এশিয়ান হাইওয়ে) সড়কের আমলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই প্রাইভেট কারের আরোহী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন (৩৯), ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল হাইয়ের ছেলে আজাদ হোসেন (২৮) ও চাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ দিন রাত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী দলীয়…
Read More২৪ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা মনোরঞ্জন গ্রেফতার
১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুটের ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় ও মূলহোতা মনোরঞ্জন রাজবংশীকে ৮ মাস পর গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতি (১২ আগস্ট) ভোর রাতে মনোরঞ্জন রাজবংশীকে মুন্সিগঞ্জের শ্রীনগর তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনোরঞ্জ রাজবংশী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাতরা গ্রামের সাপচান রাজবংশীর ছেলে। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই)…
Read Moreসাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৫
স্টাফ রিপোর্টার,১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জমি দেখা শুনা করাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এর চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,বাসাইদ এলাকার চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে বুলবুল আহমেদ নামের এক ব্যক্তির ২৪ বিঘা জমি রয়েছে। সেই জমি দেখা শুনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে জমি দেখা শুনা করার দায়িত্ব থেকে অব্যাহতি…
Read Moreধামরাইয়ে চাঁদাবাজিকালে দুই পুলিশ সদস্য আটক
স্টাফ রিপোর্টার,১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে ওয়ালটনের ফ্রিজ বাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজিকালে এক সহযোগীসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে ওই ট্রাকের চালক আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা (নং-২৩) দায়ের করেন ধামরাই থানায়। রাতে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ কনস্টেবল মো: রমজান আলী। সে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বামনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটক অপর পুলিশ সদস্যের নাম মো: সোহেল রানা। সে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের আমছিমুর নয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাদের সহযোগী হিসেবে ছিলেন বালিয়া ইউনিয়নের হরিদাসপুর গ্রামের…
Read Moreপদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):মাত্র চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আজ পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়া মো. আবদুল কাদের এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে গত জুলাই ও আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল। এ ব্যাপারে মাওয়া নৌ পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে আবারও একটি ছোট ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে তেমন কোনো ক্ষতির…
Read Moreসাভারে মেয়ের নানা ও মামাকে মারধর করার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): নাতনীকে দেখতে আসায় সাভারে মেয়ের নানা ও মামাকে হাত বেধে মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এলাকাবাসী জানায়,প্রায় ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা ছানিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়। পরে বিয়ের পরে গেল ১০ আগষ্ট মেয়ের নানা আব্দুল মান্নাান ও মামা শহিদ মোল্ল্যা ছানিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসলে পূর্ব শক্রুতার জের ধরে নানা ও মামাকে হাত…
Read Moreধামরাইয়ে এক বীরমুক্তিযোদ্ধা আইয়ুবের মাল্টার বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে এবার মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে এ উপজেলায় প্রথমবার মাল্টা চাষ হওয়ায় সফলতা পেয়েছেন এক জন বীরমুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব নামের এক ব্যক্তি। ধামরাই উপজেলা কৃষি অফিস জানায়,ধামরাইর উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে প্রায় এক বিঘা জমিতে বারী জাতের মাল্টা চাষ করেন এনামুল হক আইয়ুব। মাল্টার বাম্পার ফলন হয়েছে। গাছ গুলোতে শুধু মাল্টা আর মাল্টা। মাল্টা গুলো ওই এলাকা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েকগুণ। ধামরাই ও সাভারের চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু মাল্টা রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আবার সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায়…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনই কুষ্টিয়া থেকে পালিয়ে আশুলিয়ায় এসে একটি ছোট কক্ষ ভাড়া নিয়েছিলেন। রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার আলমগীরের বাসার একটি ছোট কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (২৭) ও একই জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার চররাধানগর গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)। টুটুলের গ্রামে স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, গত ২২ জুন মারিয়া নিখোঁজ হয়। পরে ২৪ জুন মারিয়ার…
Read Moreসাভার,আশুলিয়া ও ধামরাইয়ে করোনার গণটিকা কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার,৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন ও সাভার পৌরসভার৩ টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে এ গণটিকার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আশুলিয়া স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতাববর,সাভার ইউনিয়নের চাপাইণ হাই স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা,বনগাওয়ে উদ্বোধন করেন,চেয়াম্যান সাইফুল ইসলাম ও ভাকুর্তার মুশুরীখোলা এলাকায় টিকা নেওয়া অসুস্থ রোগীদের বিনামুল্যে খাবারের ব্যবস্থা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। এদিকে ধামরাইয়ে আজ সকাল থেকে অনুরুপ ভাবে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে…
Read More