সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে জখম করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় পুলিশ দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। এঘটনায় কিশোর গ্যাং সদস্যদের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন তাদের ভয়ে।এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে আশুলিয়ার আকিজ কোম্পানীর প্লাষ্টিক ডিলারের দায়িত্ব পালন করে আসছিলেন রাসেল খাঁন নামের (৩৫) এক ব্যবসায়ী। পরে ব্যবসা করতে হলে প্রকাশ্যে তার কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কিশোর গ্যাং সদস্যরা। পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে…

Read More

বজ্রপাত ঠেকাতে সাভারে সাত শতাধিক তাল গাছের চারা রোপণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ):সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ায় মানুষ ও সরকারি গরু রক্ষার্থে সাভারে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে প্রায় সাত শতাধিক তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদফতরের (উৎপাদন) পরিচালক জহির উদ্দিন মিঞা। বজ্রপাতের হাত থেকে মানুষ ও সরকারি গরু রক্ষার্থে এই তাল গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের পরিচালক এস এম আউয়াল হক। প্রসঙ্গত, বজ্রপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ হলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রাণহানি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। সরকারি পর্যায়ে ত্রাণ ও…

Read More

মা-ছেলেকে অপহরণ , সিআইডির এএসপিসহ গ্রেফতার ৩

২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডি’র রংপুর কার্যালয়ের এএসপিসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে দিনাজপুর সদরের বাশেঁরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। এএসপি সরোয়ারের বাড়ি পঞ্চগড় জেলায়, এএসআই হাসিনুরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় এবং কনস্টেবল আহসানুলের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়।রংপুর সিআইডি অফিসের এসপি আতাউর রহমান বলেন, ওদের অপকর্মের দায়ভার সিআইডি নিবে না। দিনাজপুরে অনৈতিক…

Read More

ওসি প্রদীপের ফোনালাপের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণকালে আদালতের কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলেন মামলার অন্যতম প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। মুঠোফোনে কথা বলার ওই ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর আদালতে দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত তিন কোর্ট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল। এ ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো.…

Read More

কৃষকরা পাটের ভালো মূল্য পাচ্ছে

২৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জেলায় পাটের কদর বেড়ে যাওয়ায় কৃষকরা ভালো বাজার মূল্য পাচ্ছে । ফলে পাট চাষে আগ্রহ বাড়ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষকদের। বিগত বছরের তুলনায় চলতি বছর পাট চাষ বেড়েছে এ উপজেলায়।উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিদের সাথে কথা হলে জানান, প্রতিবছর লাভ-ক্ষতির হিসাব না করেই পাটচাষ করেন উপজেলার কয়েক শত কৃষক। শুরু থেকে উৎপাদন খরচ বেশি ও পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর শ্রমিক সংকটের মধ্যে কাঙিক্ষত দাম না পাওয়াতে হতাশ ছিলো কৃষকরা। তবে বর্তমানে পাটের বাজার দর পেয়ে খুশি উপজেলার পাট চাষিরা।উপজেলা পাট কর্মকর্তা চায়না খাতুন বলেন, সোনালী আঁশ খ্যাত…

Read More

ধামরাইয়ের শুকুরজানের মানবেতর জীবন

স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বিধবা শুকুরজান (৫৬)। ঢাকার ধামরাইয়ের গাঙগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে বসবাস তার। নেই নিজের জমি-জমা বা ঘর-বাড়ি। অন্যের জমিতে টিনের একটি জীর্ণশীর্ণ ছাপড়া ঘরেই তার দিনাতিপাত। যেখানে রান্না, সেখানেই খাওয়া-ঘুমানো। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে এমনই এক মানবেতর জীবন পার করছেন শুকুরজান। ধামরাইয়ে সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসহায় দরিদ্রদের মাঝে আশ্রয়ণ ও দুর্যোগসহনীয় ঘর দেয়া হয়েছে কয়েক দফায়। এতে অনেক বিত্তশালীও পেয়েছে ঘর। তবে অন্যের বাড়িতে থাকা বিধবা শুকুরজানের ভাগ্যে জোটেনি। জানা যায়, শুকুরজানের দরিদ্র বাবা দরবার বেপারী তাকে বিয়ে দিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের বাসু…

Read More

সাভারে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে বংশী নদীর পাড়ের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় এক প্রভাবশালী ব্যক্তির দখলকৃত স্থাপনাসহ দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকার বংশী নদীর দখল করা প্রায় ১৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। সরকারি জায়গাটিতে সাভারের এক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকা দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর প্রায় ১৫ শতাংশ জায়গা দখল করে গোডাউন নির্মাণ করেছিলেন ওই প্রভাবশালী। এই গোডাউন ভাড়া দেয়ার জন্য তিনি…

Read More

সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ঢাকা -১৯।এসময় তিনি বলেন , দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজনীতিতে ছাত্রলীগের মত এত সক্রিয় কোন দল বিশ্বে নাই। এত বড় ছাত্রসংগঠনও বিশ্বের কোথায় নাই। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যতদিন শরীরে একফোটা রক্তও বাকি থাকবে আমরা ততদিন…

Read More

সাভারে অবৈধভাবে শ্রমিকদের ছাঁটাইয়ে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা

স্টাফ রিপোর্টার, ২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারের বিরুলিয়ায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাইয়ের বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।দুপুরের সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাই শ্রমিকরা।শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় ১ হাজার শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার সাথে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। কিন্তু পরে কোনো খোঁজ রাখেনি। শ্রমিকরা কারখানায় আসলেই শুধু আশ্বাস দেয়। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাই বাধ্য হয়ে আজ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেছে৷এ বিষয়ে এ্যাপারেল ভিলেজ লিমিটেড…

Read More

ক্লিনিকে ৫০০ টাকায় টিকা, রিমান্ডে মালিক

২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। বৃহস্পতিবার পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেছিল। দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। সেদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হলো।…

Read More