করোনা সংক্রমন বিস্তার রোধে সবাইকে একেযোগে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর

২০ জুলাই ২০২০ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে করোনার সংক্রমণ বিস্তার রোধে এবং জনগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বনানীস্থ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে। বিআরটিএ, আইন…

Read More

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামী ৯ আগস্ট

১৯ জুলাই, ২০২০(বিবিনিউজ):এবার একাদশ শ্রেণির ভর্তিতে কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে। এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তির কাজটি হবে। কোনো পরীক্ষা হবে না। এবারও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই ভর্তির কাজটি হবে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, আগামীকাল সোমবার ভর্তির আবেদন সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু…

Read More

সাভারে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি,১৯ জুলাই ২০২০,(বিবিনিউজ):সাভার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি দোকানের সামনে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ৪।গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক (২৮),জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮) একই জেলার ,সাইদুর রহমান (৫৫),মাহবুবুর রহমান (৫৫),শফিকুল ইসলাম (৩৭),ও গোলাম মোস্তফা । গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশ এর সদস্য। এসময় তাদের কাজ থেকে উগ্রবাদী বই লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছয় জেএমবির…

Read More

হাসপাতালগুলোর প্রতি রোগীদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান সেতুমন্ত্রীর

১৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলবো, আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতাল মুখি হওয়ার পরিবেশ তৈরি করুণ। হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হওয়ায় রোগী কমছে। তাই আশা করবো আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভুমিকা পালন…

Read More

মুজিববর্ষ উপলক্ষে নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই ২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নবাবগঞ্জের বিভিন্ন স্কুল কলেজে কয়েকশ প্রজাতির গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।   এসময় পরিবেশের ভারসম্য রক্ষায় সবাইকে একটি করে গাছের চারা রোপন করার আহবান জানান তিনি। এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও দোহার – নবাবগঞ্জ সরকারী কলেজ এর অধ্যাপক আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

বিভিন্ন সেক্টরে সাহেদের প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে

১৮ জুলাই, ২০২০(বিবিনিউজ) : রিজেন্ট হাসপাতালের মালিক মো: সাহেদের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: আবদুল বাতেন। তিনি বলেন, স্বাস্থ্য খাত ছাড়াও বিশেষ করে শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয়টি তদন্তে পাওয়া গেছে। পুলিশ রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টুরোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। সাহেদ ফেসবুকে ভুয়া কোম্পানীর নামে পেইজ খুলে প্রতারণা করতেন উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বাতেন বলেন, সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরী নামের পেইজ খুলে…

Read More

দেশে করোনা আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে

১৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৩তম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২ হাজার ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩২৫ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষায়…

Read More

সাভারে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সাভার প্রতিনিধি,১৫ জুলাই ২০২০(বিবিনিউজ):সামাজিক দুরত্ব বজায় রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সাভারে পালিত হলো দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার দুই যুগ পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে সাভারের তেতুঁলঝোড়া স্কুল ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর ।   এ সময় উপস্থিত ছিলেন তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব ইউনূস আহমেদ ও এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি সর্বস্তরের লোকজন। সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী এলাকা প্রদক্ষিন করে। পরে সাভারের বিভিন্ন স্তরের লোকজনদের মাঝে ফলজ ও বনজ গাছের…

Read More

ডিজির অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলাম স্বাস্থ্যমন্ত্রী

১৪ জুলাই ২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কোনো সমস্যা আছে বলে তিনি মনে করেন না। হয়তো সাময়িক একটা ভুল–বোঝাবুঝি হতে পারে। আর সেটার জন্য কোনো স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে না বলে মনে করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুটি সংস্থাকে কিছু কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। একটা হলো জেকেজি। যদি অন্যায় কাজ করে থাকে, তাহলে সেই…

Read More

ত্রাণ সহায়তা কাযক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা সরকারের রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

১৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যা-দূর্গতদের ত্রাণ সহায়তা কাযক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা সরকারের রয়েছে । তিনি বলেন, ‘আরও যত বড় দুর্যোগ আসুক না কেন এবং তা যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার মতো সক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আছে।’ ডা. মো. এনামুর রহমান আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়স্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে আয়োজিত ‘অন-লাইন জুমে’ দেশের সার্বিক বন্যা-পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম সম্পর্কে এক প্রেস-ব্রিফিংয়ে এ কথা বলেন।…

Read More