২৪ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ।ধামরাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হল রুমে গতকাল ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে । এই মেলায় প্রায় অর্ধশতাধিক খামারী তাদের ব্লাক বেঙল জাতের ছাগল উপস্থিত করেন । খামারীদের মাঝে শহিদুল ইসলাম ও আব্দুল মালেক মজাদার পুরস্কার পেয়েছেন ।অনুষ্ঠানে ধামরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ ঢাকা বিভাগের পরিচালক ডাক্তার মোঃ আফাজ উদ্দিন, ট্রেনিং কো-অডিনেটর মো: মোজ্জামেল হক ও উপজেলা প্রাণী…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান
২৪ মার্চ ২০২১(বিবিনিউজ): করোনা সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ (বুধবার) দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ আহ্বান জানান।ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু করোনা মহামারীতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাই রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা…
Read Moreনড়াইলের তুলারামপুর সেতুতে ধস
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ) :ঢাকা-বেনাপোল হাইওয়ে সড়কের কাজলা নদীর ওপর নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানে একটি অংশ ধসে পড়েছে। ফলে ঢাকা-বেনাপোল, ঢাকা-যশোর ও লোহাগড়া-নড়াইল-যশোর-বেনাপোল রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই সেতু ধসের ঘটনা ঘটে। এরপর সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সদস্য সূত্র জানায়, পাথর বোঝাই বড় ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পরই ওই ধসের ঘটনা ঘটে। সেতুটির মাঝখানে প্রায় পাঁচ ফুট অংশের কংক্রিট খসে পড়েছে। এ ছাড়া পূর্ব পাশের…
Read Moreসাভারের আমিন বাজার গ্যাস লাইন লিকেজ ,রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ২০২১ (বিবিনিউজ ) : ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজের নিচে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের লাইন দুর্ঘটনার কবলে পড়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন খাবারের হোটেলে খাবার কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।এলাকাবাসী বলছে,গত কয়েকদিন ধরে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্মাণ শ্রমিকরা গতকাল রাত নয়টার দিকে সেতুর পাইলিং করার সময় তিতাস গ্যাসের লাইন কেটে ফেলেন। পরে দুর্ঘটনা…
Read Moreরোহিঙ্গা শিবিরে আগুন: ৭ জনের লাশ উদ্ধার
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ ) :কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম্যান আরশাদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা…
Read Moreসাভার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):সাভার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে সাভারে বিভিন্ন সবজি ও মাছ বাজারে অভিযানের পাশাপাশি করোনা ভাইরাসে মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট…
Read Moreসাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত
১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ ) :ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে নলাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সেলিম (৪৫)। বাড়ি নলাম কারিকরপাড়া। আহত ব্যবসায়ী ও তাঁর পরিবারের দাবি, সেলিম দীর্ঘদিন ধরে মাছের চাষ করেন। নিজেদের এলাকায় তাঁর ৪০ বিঘা আয়তনের দুটি মাছের খামার রয়েছে। একই এলাকার মামুন নামের এক যুবক তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় মামুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আজ সকাল সাড়ে ১০টার দিকে সেলিমের ওপর হামলা চালান। সেলিম তখন খামারের কার্যালয়ে বসে…
Read Moreআশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আজ বুধবার জামগড়ার আব্বাসিয়া মার্কেটের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে শ্রমিক কলোনির একটি ঘরে আগুন ধরে। তখন শ্রমিকদের সবাই কর্মস্থলে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে…
Read Moreবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জে ১০১টি কেক কেটে অনুষ্ঠানের সূচনা
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মানিকগঞ্জে ১০১টি কেক কাটা হয়। বিশাল মাঠে গোলাকারভাবে বসানো ১০১টি টেবিল যা লাল-সবুজ রঙের কাপড় দিয়ে সাজানো। প্রতিটি টেবিলে রাখা একটি করে কেক। প্রতিটি টেবিলের পাশে একজন করে মোট ১০১টি শিশু দাঁড়ানো। সকাল ১০টা বাজতেই একযোগে কাটা হয় কেকগুলো। মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আজ ১০১টি কেক কেটে এভাবেই উদযাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এই কেক কাটার আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা…
Read Moreফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে বংশী নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম (২১)। সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বংশী নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এর আগে রোববার রাত ৮টার দিকে তিনি সাভারের নামাবাজার বংশী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ বলছে, গতকাল রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম নিজের ফেসবুকে বাবা মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা…
Read More