সূর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

১৫ মার্চ ২০২১(বিবিনিউজ):লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল দুই হেক্টরের, সেখানে ২৯ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী। সরকারের দেওয়া প্রণোদনা বীজে সূর্যমুখী চাষ করে এখন লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। ইতিমধ্যে গাছে ফুল ধরতে শুরু করেছে, কোনো কোনো গাছে কলি এসেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কুঠিরঘাট এলাকায় এ রকম চিত্র দেখে মন জুড়িয়ে যায়। সেখানে চিকলী নদীর ধারে ও উঁচু জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। জমিতে একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। চারদিকে হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। এ সৌন্দর্য দেখতে আশপাশের এলাকা থেকেও ভিড় জমাচ্ছেন অনেকেই। উপজেলার ৫টি ইউনিয়নে…

Read More

ইটভাটার মাটি পড়ে পাকা সড়কের বেহাল দশা

১৪ মার্চ ২০২১(বিবিনিউজ):সড়কগুলো ইট বিছানো পাকা হলেও দেখে বোঝার কোন উপায় নেই এগুলো পাকা সড়ক। ট্রাকে-ট্রলিতে করে ইটভাটায় নেওয়া মাটি পড়ে সড়কগুলো বেহাল। মারাত্বক অবস্থা হয়েছে শনিবার দুপুরে বৃষ্টির পর। বৃষ্টির পর থেকে সড়কগুলোতে কাদা মাটি ভিজে একাকার হয়ে পড়েছে। ফলে এসব সড়ক দিয়ে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়েছে। সবচে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে মোটরসাইকেল ও ছোট ছোট গাড়ির চালকরা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কগুলোর এখন একই দশা। কাদা-মাটিতে একাকার হয়ে সড়কগুলো এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটা পথে যেতেও চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে…

Read More

সাভারে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : বকেয়া এক মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা মানিকগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল আটটা থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ সড়ক অবরোধ করে রাখে।শ্রমিকরা জানায় হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিকরে জানুয়ারি মাসের বেতন প্রদানের কথা ছিলো ২৫ গেল ২৫ ফেব্রুয়ারি। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা থেকে পালিয়ে গেলে শ্রমিকরা আজ সকালে কারখানায় প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মানিকগঞ্জ সড়কের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় সড়ক…

Read More

সুনামগঞ্জের বেইলি সেতু ধসে পড়ল

২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার-ছাতক সড়কের একটি বেইলি সেতু শুক্রবার রাতে ধসে পড়েছে। অতিরিক্ত ওজনের পাথরবোঝাই ট্রাক সেতুতে উঠলে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দোয়ারাবাজার-ছাতক সড়কের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের পাশের নোয়াজের খালের ওপর একটি বেইলি সেতু রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তিন টনের বেশি পণ্য নিয়ে যানবাহন না পারাপার করার জন্য সেতুর ওপর একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা কেউ মানছে না। এ কারণেই সেতুটি ভেঙে পড়েছে।…

Read More

সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী মাদ্রাসাটির সামনে অবস্থান করছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রারাসা থেকে তাকে আটক করা হয়।আটক মাসুদুর রহমান সিরাজগঞ্জ জেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদরাসায় প্রায় দুই বছর ধরে শিক্ষকতা করছিলেন। ভুক্তভোগীর মা বলেন, আমরা পোশাক কারখানায় চাকরি করি। তাই মাদ্রাসার আবাসিকে রেখে ছেলেকে লেখা পড়া করানোর সিদ্ধান্ত নেই। দুই বছর ধরে আমার সন্তান…

Read More

যথাযোগ্য মর্যাদায় সিংগাইর উপজেলায় বিপি দিবস পালিত হলো

স্টাফ রিপোর্টার,২২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):স্কাউটের জনক ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সিংগাইর উপজেলার আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সিংগাইর উপজেলা প্রশাসন ভবন ইউএনও অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিপি জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা,স্কাউটার জোহরা খাতুন, ইন্সট্রাক্টর ইউআরসি সিংগাইর, মানিকগঞ্জ,,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা স্কাউট সহ-সভাপতি মো আক্রাম…

Read More

যশোরের পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না : সিইসি

২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধান নির্বাচনী কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন।আজ সোমবার দুপুরে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি আরো বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না। তবে যতক্ষণ পর্যন্ত আদেশের কপি আমরা হাতে না পাই। অনেক সময় টেলিভিশনে সাথে-সাথে উচ্চ আদালতের নির্দেশনা প্রচার করা হয়। তখন আমরা মনে মনে প্রস্ততি নেই, কী করতে হবে। আদেশের কপি…

Read More

জাবি প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশের সময় শেষ হওয়ার পরও শিক্ষার্থীরা হল ছাড়েননি। বরং আজ দুপুরে নতুন করে আরও একটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়েছেন।পরে দুপুর ১২টার দিকে ছেলেদের আটটি হলে যান হলের প্রাধ্যক্ষসহ হল প্রশাসন। তাঁরা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষার্থীরা হলে আছেন, তাঁদের বেশির ভাগই গেরুয়া এলাকায় থাকতেন। এই শিক্ষার্থীরা হল ছাড়লে তাঁদের আবার গেরুয়ায় যেতে হবে। শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর হামলার ৪৮ ঘণ্টা…

Read More

তিন দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান, সংঘর্ষে আহত ৩৫

২০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। দু শিক্ষার্থীদের অপর দুই দাবি হলো, আহত…

Read More

দৌলতপুরের দুর্গম চর: পুলিশের আনাগোনা বেড়েছে

১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):মূল ভূখণ্ড থেকে ইউনিয়ন তিনটিতে যেতে নৌপথে ৮-১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। দীর্ঘ এই নদীপথের কারণে যমুনা নদীবেষ্টিত এসব চরে পুলিশের খুব একটা যাতায়াত ছিল না। তবে দিন পাল্টেছে। বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় বেড়েছে পুলিশের আনাগোনা। আর কমে আসছে সামাজিকসহ ছোটখাটো বিভিন্ন অপরাধ। কমেছে মামলাও। বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারী নামের এই ইউনিয়ন তিনটি পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। প্রতিবছরই যমুনার ভাঙনে এসব চরের বাসিন্দাদের জমিজমা ও বসতবাড়ি নদীতে ভেঙে যায়। আবার শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। এতে জমিসংক্রান্ত বিরোধ এসব এলাকায় অন্যতম সমস্যা। এ ছাড়া বাল্যবিবাহ, মাদকসহ…

Read More