স্টাফ রিপোর্টার,২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বিকালে তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তার সাথে অন্য বিচারপতিগণ, ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে আজ রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের…
Read Moreপ্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন । আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি বাংলাদেশ…
Read Moreঢাকার সাভার,আশুলিয়া ও নবাবগঞ্জে বড় দিন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভার,আশুলিয়া ও নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীনা ও নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ২৫ ডিসেম্বর বড় দিন পালনে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও সাভারের ধরেন্ডা গীর্জাসহ অন্যান্য গীর্জা উপাসনালয়, প্রতীকী গোসালঘড়, ক্রিসমাস ট্রি,বাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্টানে চমৎকার সাজে আলোক সজ্জার কাজ ইতো মধ্যে শেষ করেছেন। ধরেন্ডা সাধু যোসেফের ধর্মপল্লীর পাল পুরোহিত ও সভাপতি ফাদার অমল ডি ক্রুজ বলেন,বড় দিন উপলক্ষে সকল আয়োজ সম্পন্ন করা হয়েছে। তবে দেশের আইন শৃংখলার পরিস্থির কারনে আলোচনাসভা ও কীর্তন প্রতিযোগীতা বাদে ধর্মীয় সকল…
Read Moreবিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক পরীক্ষা শুরু
স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ক্রীড়াঙ্গনের স্বপ্নপূরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষা প্রাথমিক বাঁছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তির প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র সমূহে পরিকল্পনা করা হয়েছে। ফলে গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা একদিকে যেমন তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পাবে অন্যদিকে দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন প্রতিভাধর খেলোয়াড় প্রাপ্তির মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে। দিনাজপুর ছাড়াও ভর্তি প্রাথমিক কার্যক্রম পর্যায়ক্রমে নির্ধারিত দিন সমূহে বিকেএসপি’র বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র সমূহ রাজশাহী, ময়মনসিংহ…
Read Moreনির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন,…
Read Moreসুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত
২১ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :সুদানে শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এ ছয় শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক বিভিন্ন পদবির কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাজার আগে শাহাদাত বরণকারীদের জীবনবৃত্তান্ত…
Read Moreজাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। প্রধান…
Read Moreসুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর লাশ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এছাড়াও লাশ গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন…
Read Moreবীর উত্তম এ.কে. খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ.কে. খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ.কে. খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তাঁর কৌশলগত…
Read More