২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানাজা উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বডি ওর্ন ক্যামেরা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োর্ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে উড়োজাহাজে করে গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া, শহীদ হাদি’র রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্য ধর্মীয় উপাসনালগুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার…
Read Moreসার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক শুরু
১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আজ রোববার বিকাল ৪টায় আলোচনায় বেসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত হওয়া এবং গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা আজ ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান নির্বাচন…
Read Moreসুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। পোর্ট সুদান থেকে এএফপি এ খবর জানায়। জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউনিসফা) জানিয়েছে, কাদুগলি শহরে তাদের ক্যাম্পে ড্রোন হামলায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত সবাই বাংলাদেশি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি বলেন, ‘দক্ষিণ কর্দোফানে আজকের…
Read Moreশহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা
১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর দিবসটি পালিত হয়। আজ রোববার সকাল ৭টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর, স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, সকালের দিকে মানুষের সমাগম কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল নামে। দলে দলে…
Read Moreশহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এ সময় ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ,…
Read Moreবিকেএসপি’র কৃতি প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান
১৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :মঙ্গলবার সন্ধ্যায়, বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৫ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে কৃতি প্রশিক্ষণার্থীদের বাৎসরিক পুরস্কার প্রদান ও সাংস্ক্রতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মান সূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। ক্রিকেট বিভাগের নিশিতা আক্তার নিশিকে ২০২৫ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল– ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়। অপরদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত…
Read Moreঅ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি : ফরিদা আখতার
১৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়। আজ শনিবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)-এ আয়োজিত ‘ভেটেরিনারি ভ্যাকসিন কনফারেন্স ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক…
Read Moreজুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল
১৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিু(এনসিপি)’র নেতৃবৃন্দ। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি…
Read Moreমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নির্দেশনা
১১ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিরা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি…
Read More