ষ্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :শ্রমিক অধ্যুষিত জনবহুল সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সারা দেশের ন্যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।এই যুগান্তকারী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।আনন্দ র্যালিতে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
৬ আগষ্ট ২০২৬ (বিবিনিউজ): পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পলাতক ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারী’ শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি সংবাদমাধ্যমে আলাপচারিতার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ‘অত্যন্ত ক্ষুব্ধ’। সেখানে তিনি ও তার সহযোগীরা ‘বাংলাদেশ রাষ্ট্র ও তার জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন।’ ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায়…
Read Moreজুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’ আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়…
Read Moreজুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’
ষ্টাফ রিপোর্টার,৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শিক্ষা ও দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা জাগিয়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।‘অতীতের প্রতি শ্রদ্ধা, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দায়িত্বশীল নাগরিক গঠন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণ…
Read Moreফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের…
Read Moreপ্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন
৪ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : আগামীকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর ফলক উন্মোচন করে…
Read Moreপ্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা খানম
৪ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) :প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব পর্যায়ে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। আজ ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন;…
Read Moreসরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুখান দৌড়-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এবং “জুলাই আপরাইজিং-রান ২০২৬ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার রানার অংশ নেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি।বক্তারা বলেন,জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কার্যত…
Read Moreঢাকার দোহারে ১৪ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান ও মৈনট ঘাট পরিদর্শন করলেন ডিসি ফরিদা খানম
শেখ বাশার, দোহার,২ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন করার পর সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে রোববার (২ আগস্ট) দোহার উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।জেলা প্রশাসন সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন দোহার আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা নিবিড় ভাবে যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন প্রদানের জন্য চূড়ান্ত…
Read More