দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামের (১৫) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার নিজ বাড়ি থেকে ওই স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে স্থানীয় জাফর মাদবর একাডেমী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সুর্বণা আক্তারের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবিষয়ে আশুলিয়া থানার এসআই সালাম বলেন,…
Read MoreCategory: অপরাধ
রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল (৫০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবিরুল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে…
Read Moreরামুতে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের রামুতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রামু উপজেলার জোরিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার বাগান নুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রোজিনা আকতার (২৪) ওই এলাকার জাহাঙ্গীর আলম মিটুর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রোজিনার ভাই মো. শাহজাহান জানান, মৃত্যুর সময় রোজিনা আকতার ৮ মাসের বেশি অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতেন স্বামী জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম মিটু ইয়াবা-মদ ব্যবসায় জড়িত। তিনি নিয়মিত ইয়াবা সেবনও করতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।…
Read Moreকালিহাতীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল ওরফে কাইলা রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুলের বাড়ি উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। টাঙ্গাইল র্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক…
Read Moreসাভারে গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাত আটক
দিয়া ইসলাম ,সাভার : সাভারে মহাসড়কে চলনন্ত গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়। আটক পাঁচ ডাকাত হলো হেলাল মিয়া,রায়হান মিয়া,আনিসুর রহমান, ফারুক ইসলাম ও আব্দুর রউফ মিয়া। আটক পাঁচ ডাকাতকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির। পুলিশ জানায় আটক পাঁচ ডাকাত ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতি করতো। গোপন সংবাদের…
Read Moreবেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে শিশুকে হত্যা
দিনাজপুরের বিরামপুর থেকে বেড়ানোর নাম করে এক শিশুকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন নিহতের খালাতো ভাই। আজ বুধবার নবাবগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। জানা গেছে, বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের রশিদুলের ছেলে আজিজুর রহমান (২২) তার খালাতো ভাই মিনহাজুলকে (১০) সাথে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় আজিজুর একাই বাড়ি ফিরলে স্বজনরা মিনহাজুলের খোঁজ করেন। এসময় আজিজুর বলেন, ‘আমি মিনহাজুলকে ছুরিকাঘাতে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়েছি।’ আজিজুলকে সাথে নিয়ে স্বজনরা রাতে লাশের সন্ধানে গেলেও…
Read Moreআশুলিয়ায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘ডাকাত সদস্য’ নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশ সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Read Moreদোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যা
নরসিংদীর শিবপুরে দোকানে ঢুকে মকবুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে শিবপুর উপজেলার বন্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ/ছয়জনের একটি দল মকবুলের দোকানে হামলা চালায়। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে এসময় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। ওই সময় তারাবি ও আইপিএল’র ফাইনাল খেলা দেখতে বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন। এ সুযোগে হামলা…
Read Moreরাঙামাটিতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা (৪৫), অটল চাকমা (৪০) ও স্মৃতি চাকমা (৫০)। এ সময় কানন চাকমা নামে এক কর্মী আহত হন। হতাহতদের সবার বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়িতে সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা জানান, এ হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি দায়ী। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মুখপাত্র লিটন চাকমা বলেছেন,…
Read Moreবউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবাকে হত্যা!
বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবা জব্বার আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে ঘাতক সন্তান বিল্লাল হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বে বাড়ি থেকে চলে যায়। বউকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার রাতে জব্বার আলী ঘর থেকে বাইরে আসলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে। সকালে জব্বার আলীর লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল…
Read More