ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে নিলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার চার দিন পার হলেও অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবকসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এদিকে এঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার আশুলিয়ার মোজারমেইল এলাকায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃওদের হামলায় আরেক কিশোর জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছে। এছাড়া আজ রাতে সাভারের কর্ণপাড়া এলাকার একটি…
Read MoreCategory: অপরাধ
পৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ২৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই মুক্তিপণ না পেয়ে আশুলিয়ায় সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এছাড়া অন্য দুটি ঘটনায় সাভারের কর্ণপাড়া ও আমিনবাজার থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে।গতকাল বিকেলে আশুলিয়ার মোজারমেইল এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের…
Read Moreসাভারে গণধর্ষণের অভিযোগে আটক ৬
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গণধর্ষণের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ বলছে,গতকাল রাতে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে ডেকে (১৮) নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত নামের (২০) এক যুবক। এসময় তাকে জোর পূর্বক ভাবে আরও পাঁচজন যুবক ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে রাতেই ধর্ষণের বিষয়টি…
Read Moreআশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করার অভিযোগে যুবলীগ কর্মী আটক
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে গুলি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাটের অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের কথিত সদস্য সোহাগ মুন্সীকে (২৮) আটক করেছে পুলিশ। আজ গভীর রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক সোহাগ মুন্সী দক্ষিণ বাইপাইল এলাকার হরমুজ আলীর ছেলে।পুলিশ বলছে,গত ২০ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় স্থানীয় নার্গিস সোয়েটারের শ্রমিক নুর আলমকে গুলি ও আরও পাঁচজনকে পিটিয়ে আহত করে একটি পোশাক কারখানা ভেঙ্গে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়…
Read Moreসাভারে মাদক ব্যবসায়ীদের গুলিতে গার্মেন্টস শ্রমিকসহ আহত অন্তত ৫
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের মাদক ব্যবসায়ীদের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫ জন। রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট আড়িয়ারারমোড় এলাকায় এঘটনা ঘটে। গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী বলছে, গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর নুর আলম গতকাল রাতে কারখানা ছুটির পরে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। পরে রাস্তায় একদল মাদক ব্যবসায়ী পোশাক শ্রমিক নুর আলমকে গুলি করে আনজির এ্যাপারেলন্স এর শ্রমিক সাকিবসহ আরও চারজনকে পিটিয়ে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নার্গিস সোয়েটার কারখানায় ভাঙচুর…
Read Moreসাভারে দশম শ্রেণীর ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। নিহত ছাত্রীর নাম নিলা রায় (১৪)। এছাড়া অন্য কয়েকটি ঘটনায় আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ বলছে,গত কয়েকদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিলা রায়কে প্রমের প্রস্তাব ও রাস্তা ঘাটে উত্যক্ত করে আসছিলো ওই এলাকার বখাটে যুবক মিজানুর রহমান। পরে গতকাল রাতে পালপাড়া এলাকায় ওই স্কুল ছাত্রীকে রাতে…
Read Moreআশুলিয়ায় চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪
২০ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৩৩টি স্মার্ট ফোন এবং বাকী ৩৫টি ফিচার ফোন রয়েছে বলে জানিয়েছে র্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানিয়েছেন সাভার র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ।র্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিটেকের সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় ৪…
Read Moreপৃথক ঘটনায় সাভারে অর্ধশতাধিক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার, ১৯ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।শনিবার সকালে তাদেরকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন র্যাব ও পুলিশের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, গতকাল বিকেলে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে কুখ্যাত নৌ পথের ডাকাত গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ও তার দুই সহযোগীকে অস্ত্র গুলি,ইবায়াসহ আটক করে র্যাব ৪। পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম নামের এক…
Read Moreকল্যানপুর থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকা হতে ১১৯ ক্যান বিয়ারসহ চিহৃত এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আজ ভোর রাতে র্যাব ৪ এর কর্মকর্তা বাশার তালুকদার এর নেতৃত্বে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন কল্যানপুর হানিফ কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১৯ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী হোসেন মোহাম্মদ রাফিয়ান(৩২)কে আটক করে।র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা হতে বিয়ার সংগ্রহ করে অভিনব…
Read Moreসাভারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ১৭ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সবুজ পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ।ভোর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা ওই এলাকায় প্রায় ১ বছর যাবৎ ভাড়া থাকতো। নিহতের স্বামী পলাতক সবুজেরও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভোর রাতে আশুলিয়ার ওই এলাকা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে…
Read More