সাভারে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার,৮ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): ঢাকার সাভারে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভারের উদ্দোগ্যে নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ বাক্য পাঠ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে সকালে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লায়ন মোঃ জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঢাকা ১৯ সাভার-আশুলিয়া আসনের বিএনপির মনোনিত প্রার্থী সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারী ও দলীয় আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোাঃ আফজাল সোসাইন,সাভার থানা বিএনপি সাধারন সম্পাদক মাষ্টার গোলাম মোস্তফা চেয়ারম্যান,সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জান বদির,বিওয়াইএফসির জাতীয় পরিচালক ডক্টর পিটার হালদার ও ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মনির হোসেন প্রমূখ। ৪০টি স্কুলের প্রধানসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত চিলেন।


প্রধান অতিথি বলেন,হাইকোটের রায়ে পাশর্^বর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৫র্ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার অনুমোদন পেয়েছেন এবং আগামীতে কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকদের ই্উআরসির মাধ্যম বিষয় ভিক্তিক প্রশিক্ষকও পাওয়া যাইতে পারে । না পেলে সংগঠনের নিজ উদ্দোগ্যেও শিক্ষার মনোন্নয়ন ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা যেতে পারে।

আগামীতে আবার নির্বাচিত হলে আপনাদের যে কোন সমস্যা সমাধানের চেষ্ঠা অব্যাহত থাকবে। প্রতি বছর শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত করলে তাদেরকে আমার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদানেরও ঘোষনাদেন প্রধান অতিথি। ।

Related posts

Leave a Comment