মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

স্টাফ রিপোর্টার,১৫ ডিসেম্বর (বিবিনিউজ): আগামীকাল ১৬ ডিসম্বের মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদী শ্রদ্ধা জানানোয় ফুলে ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সাথে জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের স্বরণে ফুল দিয়ে শদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা। ইতি মধ্যে ১৬ ডিসেম্বর উপলক্ষে ধোয়া মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের জন্য প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। শেষ মুহুতে চলছে সকল প্রস্তুতির কাজ। আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি…

Read More

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

১৪ ডিসেম্বর (বিবিনিউজ):দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৫৭৪ জন। আজ বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে। যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মুঠোফোনেও ফলাফল এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের বলা হয়েছিল, ৪৫…

Read More

সম্মেলনের দিনে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান সেতুমন্ত্রীর

১৩ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সম্মেলনের দিন (২৪ ডিসেম্বর) রাজধানীতে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা থেকে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।’তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর…

Read More

আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস

১৩ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।মুক্তিযুদ্ধ…

Read More

আশুলিয়ায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১৩ ডিসেম্বর (বিবিনিউজ): আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আবু তাহের প্রকাশ মামুন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তার কাছ থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৩১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

Read More

আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির হামিদ-শামসুর প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): সিরাজগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন২০২৩-২৫ইং ট্রার্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আশীর্বাদপুষ্ট, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত এ কে এম এ হামিদ- মোঃ শামসুর রহমান প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় গণপূর্ত অধিদপ্তর শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল…

Read More

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রিসভার

১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): দেশের সাইবার নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তায় আরও জোর দিতে বলা হয়েছে। জাতীয় তথ্যভান্ডারের নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী সাবমেরিন কেব্‌লের জন্য যে প্রকল্প হাতে অনুমোদন দেওয়া হয়েছে, সেটির কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।…

Read More

সাভারে অবশেষে বঙ্গবন্ধু খুনী ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার,১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): অবশেষে দীর্ঘ ৫৪ বছর পর সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃতি খুনী ফাঁসির দ-প্রাপ্ত আসামী মেজর শরিফুল হক ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আজ থেকে এই উচ্চ বিদ্যালয়টির নাম হলো মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়। দুপুরে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মেচন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে…

Read More

ইউক্রেনে অষ্টম দফায় বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪

৬ ডিসেম্বর (বিবিনিউজ): ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওদেসা বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সবশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চালানো হলো। ইউক্রেন বলেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি তারা ভূপাতিত করতে পেরেছে। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গতকাল…

Read More

ম্যাচসেরার পুরষ্কার আমার একার নয়, দলের সবার:নেইমার

৬ ডিসেম্বর (বিবিনিউজ):খেলবেন, সেই নিশ্চয়তাই ছিল না। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে চোট কাটিয়ে নেইমার ফিরলেন, গোল করলেন, ছন্দময় ফুটবল উপহার দিয়ে হলেন ম্যাচসেরা। আদতে নেইমার দলের অধিনায়ক নন, তবে পারফরম্যান্সের দিক থেকে তো তিনিই ‘অধিনায়ক’। তাকেই নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। নেইমার ম্যাচ সেরা হয়ে কথা বললেন একজন অধিনায়কের মতোই। জানিয়ে দিলেন ম্যাচসেরার পুরস্কার তাঁর একার নয়, বরং দলের সবার। সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হেসেখেলে হারানোয় দলের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এই তারকা ফুটবলার। কোরিয়ার বিপক্ষে নেইমারকে পেয়েই ব্রাজিলের আসল রূপ দেখা গেছে। মূলত ব্রাজিল খেলাটা শেষ করে দিয়েছে…

Read More