স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন ব্যক্তিকে বিশ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কারাদন্ড প্রদান করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার।পুলিশ জানায়,মঙ্গলবার দুপুরে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো ছয় জন ব্যক্তি। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানুন (২৫),ফোরকান (৫০),আহমতুল (২৪),জাফর (৩০),বাপ্পী (২৫),…
Read MoreMonth: December 2022
সাভারে করোনার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে করোনা ভাইরাসের চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে।মঙ্গলবার সকালে সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সে চুতর্থ ডোজ দেওয়া করোনা ভাইরাসের উদ্বোধন করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। এসময় কয়েক হাজার মানুষকে আজ চতুর্থ ডোজ দেওয়া হয়।
Read Moreআজ ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২১ ডিসেম্বর (বিবিনিউজ): আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হবে। সারা দেশে একযোগে ১০০ সড়ক উদ্বোধনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। তিনি গণমাধ্যমকে বলেন, নতুন নির্মিত মহাসড়কগুলো দেশের প্রান্তিক মানুষকে আধুনিক সড়ক অবকাঠামোর সুযোগ করে দেবে।উল্লেখ্য, এর আগে…
Read Moreসাভারের ১৯ টি ট্যানারি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার
স্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর (বিবিনিউজ): পরিবেশ দুষণের অভিযোগে ও পরিবেশের ছাড়পত্র না থাকায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ধলেশ^রী নদীর তীরে অবস্থিত বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ১৯ টি ট্যানারি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে বন্ধ করার সিন্ধান্ত নেওয়া ট্যানারি কারখানার মালিকরা দ্রুত পরিবেশের ছাড়পত্র নবায়ন করার পরিকল্পনা নিয়েছে। রাজধানীর হাজারীবাগ দুষণ থেকে রক্ষা করতে ২০১৭ সালের ৮ এপ্রিল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার ধলেশ^রী নদীর তীরে ১৫৪ টি ট্যানারি…
Read Moreকরোনার চতুর্থ ডোজের টিকা কার্যক্রম শুরু
২০ ডিসেম্বর (বিবিনিউজ): মঙ্গলবার থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হচ্ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এই চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ শর্ত থাকছে না। অর্থাৎ ২০ ডিসেম্বর নিয়মিতভাবেই চলবে টিকা কার্যক্রম। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক। তিনি বলেন, ‘২০ ডিসেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু করছি। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’যদিও এর…
Read Moreজাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেল ফুডপান্ডা
১৯ ডিসেম্বর (বিবিনিউজ):‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ। ফুডপান্ডা বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল রূপান্তর ও তরুণদের জন্য আয়ের পথ তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে বেসরকারি প্রাতিষ্ঠানিক শ্রেণিতে ফুডপান্ডা এই পুরস্কার পায়। ফুডপান্ডা দেশের প্রথম কোনো ই-কমার্স প্রতিষ্ঠান, যারা সম্মানজনক এই পুরস্কার পেল। ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বি এ সিদ্দিকীর হাতে…
Read Moreবিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা
১৯ ডিসেম্বর (বিবিনিউজ): শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপের শিরোপা নিয়েই বাড়ি ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অধিনায়ক মেসিকে হতাশ করেনি আর্জেন্টাইন সতীর্থরা। কাতার বিশ্বকাপ ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ যেন সাজানো ছিল শুধুমাত্র এ সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্যই। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এটি ৩৫ বছর বয়সী মেসির শেষ বিশ^কাপ ও প্রথম শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে আট বছর আগে ফাইনালে গিয়েও মেসির হাতে বিশ্বকাপের শিরোপা উঠেনি। সেই স্বপ্ন আজ পূরণ হলো।নির্ধারিত…
Read Moreযোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি
১৯ ডিসেম্বর (বিবিনিউজ):ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গণের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’ তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন,…
Read Moreসাভার সিটিজেন ক্লাবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার,১৮ ডিসেম্বর (বিবিনিউজ): ঢাকার সাভার সিটিজেন ক্লাবের আয়োজনে নীলা বর্ষা রিভার কুইন পার্কের আায়োজনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পান্ন হয় । সভায় সাভার সিটিজেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাভার পৌর সভার মেয়র আলহাজ্ব আবদুল গণি, সাভার পৌর কাউন্সিলর মশিউর রহমান খান স¤্রাট,রমজান আলী,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ও নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যার বাবুল মিয়া প্রমূখ। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সাভার থানা মুক্তি যুদ্ধকালীন কমান্ডার সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ইমু, কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা,…
Read Moreনানা আয়োজনের পালিত হলো সাভারের সিআরপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী
স্টাফ রিপোর্টার,১৫ ডিসেম্বর (বিবিনিউজ):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে পালিত হল পক্ষাঘাতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র সিআরপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দিনবর সিআরপিতে নানা অনুষ্ঠান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপির রেডওয়ে হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ব্যুরোর মহা-পরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। অলাভ জনক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ভাবে চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন। ১৯৯৭ সালে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি এ টেইলর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত সিমেন্ট গোডাউনে মাত্র…
Read More