স্টাফ রিপোর্টার,২১ নভেম্বর(বিবিনিউজ): সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে রবিবার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় ওই অফিসের এক নিরাপত্তাকর্মী গুরুতর দগ্ধ হয়েছে। রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগর এলাকায় সুগন্ধা হাউজিংএ উপজেলা সেটেলমেন্ট অফিসে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস জানায়,রাতে সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহুতের মধ্যে আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দু্ইু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে গুরুত্তপূর্ণ কাগজ পত্র পুরে ছাই হয়ে গেছে। এসময় আগুনে ওই অফিসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন গুরুতর দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসার সুসান্ত বাবু বলেন,কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে ভয়াবহ আগুন
