সাভারে পৃথক ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া, পৌর এলাকার ডগরমোড়া ও আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,দুপুরে ভাকুর্তার হারুরিয়া এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত বাইশ বছরের এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসীর ধারণা অজ্ঞাত ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটের) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সবুজ মন্ডল (২২)। সে বাগেরহাট জেলার চাঁদপুর গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।
এদিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার এ্যানর্জিপ্যাক লিমিটেড কারখানা থেকে আরিফুল ইসলাম নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিক কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,ওই শিক্ষার্থী ও অজ্ঞাত যুবকের কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment