ফেনীর ফুলগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই মাদক বিক্রেতা সারাদেশে পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে দুইজন, মাগুরায় দুইজন, আখাউড়ায় একজন, নারায়ণগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন। আহত হয়েছেন ৯ পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো খবর : ফেনী : বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী জাম্বুড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সামিরান শামীম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে ও অপরজন ফুলগাজী…
Read MoreYear: 2018
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে অর্থ দিয়েছিল ইউক্রেন
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেত্রো পোরোশেঙ্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর বৈঠকের জন্য তাঁর (ট্রাম্প) আইনজীবীকে চার লাখ ডলার ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল বলে ইউক্রেন সরকারের একটি সূত্র জানিয়েছে। গত বছরের জুনে হোয়াইট হাউজে ওই বৈঠকটি হয়। ওই লেনদেনের বিস্তারিত জানিয়েছে ইউক্রেনের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, ‘কোহেনকে অর্থ দেয়ার কারণ, ইউক্রেনে নিবন্ধিত লবিস্ট বা ওয়াশিংটনের ইউক্রেনের দূতাবাস থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোরোশেঙ্কোর একটি ছবি তোলা ছাড়া আর বেশি কিছু আশা করা যাচ্ছিল না। কিন্তু পোরোশেঙ্কো আরো বেশি কিছু চাচ্ছিলেন, যাকে একটি পুরাদস্তুর ‘‘বৈঠক’’…
Read Moreনাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু আগামীকাল
নাটোর, ২৪ মে : রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে জেলায় আম সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এ সংগ্রহ কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে নাটোরে উৎপাদিত ১২ জাতের আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে এ সময়সূচির অনুসরণ শুরু হবে। পরবর্তীতে ৫ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলী জাতের আম, ১০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ২০ জুন থেকে আ¤্রপালী,…
Read Moreছাত্র বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৪ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ফান্ডের আওতায় সরকারের গৃহীত বৃত্তি ও অন্যান্য সুবিধা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের ৫ম বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার সুবিধা অন লাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দেন। বৈঠকে ট্রাস্টের কর্মকান্ড ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ট্রাস্টের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,…
Read Moreবিচারপতি এবং কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
ঢাকা, ২৪ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিচারপতিবৃন্দ, কূটনৈতিকৃন্দ এবং সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযাদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব…
Read Moreবিপন্ন রোহিঙ্গারা স্থানীয় জনগণের সহযোগিতা পাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে সরকারের সব পদক্ষেপের প্রতি স্থানীয় জনগণ সর্বাত্মক সমর্থন দিচ্ছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএ’র এক্সিকিউটিভ ডিরেক্টর নাতালিয়া ক্যানেম সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী ইউএনএফপিএ কর্মকর্তাকে জানান, তাঁর সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোন থেকে আশ্রয় প্রদান করেছে। কারণ, বাংলাদেশের জনগণেরও এ ধরনের শরণার্থী হবার মত অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের সবরকম সহযোগিতার হাতকে প্রসারিত করেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম…
Read Moreরাজধানীতে ৩৩টি ককটেলসহ গ্রেফতার ২
রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৩টি ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান (৩১) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরে বাংলা নগর থানার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন মিজান জামে মসজিদের দক্ষিণ পার্শ্বের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Read Moreবেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব
বেসিক ব্যাংক দুর্নীতি মামলাগুলোর সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ মে সব মামলার নথি নিয়ে তাদেরকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এসব মামলার তদন্ত শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেছে। এখনো তদন্ত শেষ হয়নি। এর কারণ ব্যাখ্যার জন্য তাদের তলব করা হয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর ১৫৬ জনকে আসামি করে মতিঝিল,…
Read Moreবিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়েছেন মেসি
বিশ্বকাপকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সের আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির সুবাদে এবারের ঘরোয়া মৌসুমে বার্সেলোনা দুটি শিরোপা দখল করে। লা লিগায় ৩৪ গোল করে মেসি রেকর্ড পঞ্চমবারের মত ইউরোপীয়ান গোল্ডোন সু অর্জন করেছেন। এখন আর্জেন্টাইন এই অধিনায়কের একটাই লক্ষ্য, বিশ্বকাপে দলকে অধরা শিরোপাটা উপহার দেয়া। কোচ জর্জ সাম্পওলির অধীনে মেসি তাই সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড।
Read Moreমারা গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ
টেলিভিশনের জনপ্রিয় তারকা অভিনেত্রী তাজিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি ‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা খুবই মুমূর্ষু ছিলো।’ নাসিম আরও জানান, ‘তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তাজিন। আমরা তার বিদেহী…
Read More