ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। খবরে বলা হয়, এদের মধ্যে লাই চাউ প্রদেশে ১৪ জনের এবং হা গিয়াং প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলে ভূমি ও ঘরবাড়ি ধসে বা আকস্মিক বন্যার কারণে মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ সকলেই লাই চাউ প্রদেশের বাসিন্দা। বুধবার সকালে বন্যার তোড়ে তারা ভেসে যায়। এতে…
Read MoreYear: 2018
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি বিএনপির
ভোট ডাকাতি, জাল ভোট ও গুরুতর অনিয়মের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে দলটি বলছে, এই স্থানীয় সরকার নির্বাচনে সরকার আবারো প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।জোরজবরদস্তি, প্রকাশ্যে ভোট ডাকাতিতে বিশ্বাসী। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরের নির্বাচনে আরো একটি কলঙ্কময় অধ্যায় সংযোজিত হলো। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি নির্বাচনের ফল নিজেদের পক্ষ নিয়েছেন তাঁরা। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব…
Read Moreবিএনপিকে নির্বাচনে আসার আহ্বান মোহাম্মদ নাসিমের
সংসদ ভবন, ২৭ জুন : প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, অতীতের মতো ভুল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বের করে দিবে। তিনি বলেন, ‘এবার ট্রেন মিস করবেন না, করলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন। এতো ভয় কেন, আসুন নির্বাচনের মাঠে খেলা হবে। যে গোল দিবে সে জিতবে। রেফারি থাকবে নির্বাচন কমিশন।’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৮-১৯ অর্থবছরের…
Read Moreআগামী মাসে বাংলাদেশ সফর করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সফরকালে তিনি সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও তরুণদের কট্টরপন্থায় জড়িত হওয়া থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা করবেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’র এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, রাজনাথ সিং তিন দিনের সফরে আগামী ১৪ জুলাই বাংলাদেশে আসবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। সন্ত্রাসবিরোধী ম্যাকানিজম জোরদার ও এক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়াতে আলোচনা করবেন। তরুণদের সন্ত্রাসবাদ থেকে দূরে রাখার পন্থা নিয়েও তিনি কথা…
Read Moreরাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৮৯
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এ অভিযানে অংশগ্রহণ করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০৭ গ্রাম ৪৫০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ লিটার দেশি মদ, ৪ লিটার বিদেশি মদ ও ৬০টি ইনজেকশন উদ্ধার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার…
Read Moreঅরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদেরকে পেপারবুক সরবরাহ করতে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দুদক আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানায়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান। পরে কায়সার কামাল বলেন, আমরা…
Read More‘রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা’
রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন চুটিয়ে প্রেম করছেন। দু’জনের কেউই এ নিয়ে না বললেও অনেক সূত্রই বিষয়টি নিশ্চিত করেছে। বেশিরভাগ সময় রণবীর-আলিয়াকে একসাথে দেখা যাচ্ছে এখন। ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেন রণবীর কাপুর। পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই নাকি রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ফলে রণবীর, আলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে এই মুহূর্তে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। আর এই দু’জনের প্রেমের খবরে ব্যথিত ক্যাটরিনা। ক্যাটের সাথে আলিয়ার সুসম্পর্কের কথা সবার জানা। বন্ধু আলিয়ার নিজের প্রাক্তন প্রেমিকের সাথে সম্পর্কে জড়ানোটা…
Read Moreবিপুল ভোটে মেয়র হলেন জাহাঙ্গীর
বিপুল ভোটে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। জাতীয় নির্বাচনের ৬ মাস আগে অনুষ্ঠিত এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বেছে নিলেন নগরবাসী। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত গতবারের নির্বাচনে হারলেও এবার দলীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বড় ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছে। ৪২৫টি কেন্দ্রের মধ্যে গতকাল রাত পৌন ২টা পর্যন্ত অসমর্থিতসূত্রে সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী ৩৪৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৩ লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৭০ হাজার…
Read Moreনিখোঁজ স্কুলছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে অন্তর নামের এক নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ২০দিন ধরে পাওয়া যাচ্ছিল না। অন্তর উপজেলার পাগলাপাড়া গ্রামের আবুল হোসেন মাতুব্বর ছেলে। সে তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৭ জুন তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি চাপা দেয়া তার লাশ উদ্ধার করা হয়।
Read Moreখুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী…
Read More