চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যায় ভারতের সাত রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭৪ জন মানুষ। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এৃমন তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) জানিয়েছে, চলতি বর্ষায় কেরালায় ১৮৭ জন, উত্তরপ্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে জানানো হয়, এর বাইরে কেরালায় ২২ জন ও পশ্চিমবঙ্গের ৫ জনসহ মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। আর এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াই শ মানুষ। ভারী বৃষ্টি…
Read MoreYear: 2018
কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। রামু থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামুর পানেরছড়া এলাকায় র্যাবের একটি দল ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে একটি তেলবহনকারী ভ্যান পৌঁছালে র্যাব থামার জন্য সংকেত দেয়। এ…
Read Moreআবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের আশঙ্কা
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির আড়াই বছরের মাথায় আবারও রিজার্ভ চুরির আশঙ্কা করা হচ্ছে। ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে হ্যাক করে চুরির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এমন আশঙ্কা প্রকাশ করে চিঠি দিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, এমন ঘটনা আর ঘটবে না। সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের জন্য চারটি দেশ বাংলাদেশের উপর নজর রাখছে। এসব দেশের হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ম্যানেজমেন্টের দূর্বল দিকগুলো খুজে…
Read Moreঈদ উপলক্ষে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু ১৬ আগস্ট
পবিত্র ঈদুল আজহায় লঞ্চের বিশেষ সার্ভিস সেবা শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে। সোমবার বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে যাত্রীর চাপ বেশি থাকলে ১৫ আগস্ট থেকে বিশেষ যাত্রী পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো সদরঘাট থেকে সকাল ও সন্ধ্যায় ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. আলমগীর কবীর ইত্তেফাক’কে জানিয়েছেন, ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করা হবে। কোস্ট গার্ড, র্যাব,…
Read Moreশিবপুরে বাস-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার সোনামুড়ির টেক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি সালাম হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Read Moreসাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
সাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সাভার কলেজ সরকারীকরণ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন উন্নয়নের রোল মডেল তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এদিকে দুপুরে সাভার উপজেলা চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ…
Read Moreশিরোপা জিতেই মৌসুম শুরু বার্সেলোনার
স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেই মৌসুম শুরু করলো লিওনেল মেসির নেতৃত্বাধীন বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এরনেস্তা ভালভার্দের শিষ্যরা। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিলো সেভিয়া। ৯ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। লুইস মুরিয়েলের পাসে বক্সের ভেতর বল পেয়ে পিকেকে কাটিয়ে বল জালে জড়ান। তবে প্রথমার্ধেই গোল পরিশোধ করে বার্সেলোনা। ম্যাচের ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসা বল সহজেই জালে জড়ান জেরার্ড পিকে। এরপর জয়সূচক গোলের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। অবশেষে ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে…
Read Moreচলতি মাসে নেপালে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠক
চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। এটা হবে এক বছরের মধ্যে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে তৃতীয় বৈঠক। এর আগে গত এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এবং গত মে মাসে পশ্চিমবঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর দুই নেতার…
Read Moreমিলছে না বাসের টিকিট
ঈদুল আজহায় বাড়ি ফিরতে অনেকে ‘যুদ্ধ’ করে বাসের অগ্রিম টিকিট পেয়েছেন। আবার অনেকে চেষ্টা করেও যোগাড় করতে পারেননি সেই কাঙ্ক্ষিত টিকিট। তাই ঈদে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাসের টিকিট কম, কিন্তু চাহিদা বেশি। সবাইকে এত টিকিট দেওয়া সম্ভব না। অগ্রিম টিকিট যা ছিল, তা ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, মূলত বেশি মুনাফার আশায় নির্দিষ্ট পরিমাণ টিকিট মজুদ রেখেছে বাস কাউন্টারগুলো। সেটা ঈদের দুই দিন আগে বেশি দামে বিক্রি করা হবে। কারণ ঈদের আগে পরিবহন পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে বেশি দামে…
Read Moreসিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৯
সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমা প্রদেশ ইবলিবের সারমাদা শহরে এ ঘটনা ঘটে। বিবিসি বিস্ফোরণে ওই অস্ত্রাগারের ভবনটি ধসে পড়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ওই অস্ত্রাগারটি অস্ত্র ব্যবসায়ীরা ব্যবহার করতেন। সেখানে অনেক বিস্ফোরক দ্রব্য ছিল। সাম্প্রতিককালে রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়া সরকার দেশজুড়ে বিদ্রোহী ও জিহাদি গ্রুপের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। সিরিয়ায় এখন ইবলিবই একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা।
Read More