আজ বৃহস্পতিবার ১৬ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল আযহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সংক্রান্ত বেঞ্চ গঠনের…
Read MoreYear: 2018
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিয়া (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামে আসছিল। মাদামবিবির হাট এলাকায় ট্রাকটি পেছন থেকে সাত নম্বর রুটের একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতবস্থায় সাতজনকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে মোহাম্মদ…
Read Moreশিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা
কোরবানির ঈদের আগে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিক এবং কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন কোরবানির ঈদের আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা…
Read Moreভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ি লাইফ সাপোর্টে
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির অবস্থা সংকটজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে দিল্লির হাসপাতাল এইমস এ খবর জানায়। চিকিত্সক আরতি ভিজ সংবাদমাধ্যমকে জানান, গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বাজপেয়িকে দেখতে যান কেন্দ্রীয়…
Read Moreভবিষ্যতে দেশে দরিদ্র খুঁজে পাওয়া যাবে না : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভাজন করলে চলবে না। সমষ্টিগতভাবে মিলে মিশে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্রের হার কমে এসেছে। কয়েকদিন পর আর দেশে দরিদ্রই খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তুমলিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নারী-পুরুষ নির্বিশেষে আপামর জনসাধারণকে মিলে…
Read Moreঈদে বাড়ি ফেরা : আজ থেকে বাস, কাল শুরু ট্রেনের
ঈদুল আজহায় বাড়ি ফিরতে যারা বাসের আগাম টিকিট কিনেছিলেন তারা আজ থেকে ঢাকা ছাড়তে শুরু করবেন। আর আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট যারা কিনেছিলেন। এদিকে ঈদের সময় সড়ক-মহাসড়কে বাসের চালক ও ফিটনেস তল্লাশিতে ছাড়ের খবরে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা জানিয়েছেন, ফলে সড়কপথে বাড়ি ফেরা মানুষদের পৌঁছাতে খুব একটা ভোগান্তিতে পড়তে হবে না। উল্লেখ্য, সড়ক, মহাসড়কে যানবাহনের চালক ও ফিটনেস তল্লাশির কারণে ইতোমধ্যে যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা জানিয়েছিলেন, তল্লাশির কারণে ঈদের সময় ৭০ শতাংশ যানবাহন চলাচল…
Read Moreটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধির পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বিউগলে বেঁজে ওঠে শোকের মূর্ছনা। বঙ্গবন্ধুর সমাধি সৌধে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। পরে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা ও অন্যদের নিয়ে ফাতেহাপাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা…
Read Moreবঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী কাল
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি…
Read Moreঈদে বাংলায় দেখা যাবে ‘টাইটানিক’
বিশ্বখ্যাত হলিউড মুভি ‘টাইটানিক’ এবার দেখা যাবে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনে। আসছে ঈদের দিন দুপুর ৩টায় চলচ্চিত্রটি প্রচার হবে এটিএন বাংলায়। দর্শকদের জন্য চলচ্চিত্রটি বাংলায় ডাবিং করে প্রচার করা হবে। টাইটানিক ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরো ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে। ঈদের তৃতীয়দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে হলিউড মুভি ‘ব্রেভহার্ট’, পরিচালনা- মেল গিভসন।
Read Moreদাওরায়ে হাদিস (তাকমিল) পেল স্নাতকোত্তর ডিগ্রীর সমমান
মন্ত্রিসভায় আজ কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক স্নাতকোত্তর ডিগ্রীর মতো সমমান প্রদান করে একটি আইনের খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, কওমী মাদ্রাসাগুলোকে দেশের শিক্ষা ব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসতে দাওরায়ে হাদিসকে (তাকমিল) স্নাতকোত্তর ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক) সমমান প্রদান করে প্রণীত এ আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। সচিব বলেন, ২০১৭ সালের ১৩ এপ্রিল শিক্ষা…
Read More