আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে অসম্মান করে বিদেশিদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে নালিশ করে দেশ ও জনগণকে অসম্মান করেছে। জনগণকে অসম্মান করার বিষয়ে আমি জনগণের বিবেকের আদালতে পাল্টা নালিশ করছি।’ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের (বিএনপি) স্বপ্ন নেক্সট ইলেকশন, ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি…
Read MoreYear: 2018
প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে: প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর আগামীর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১০০টির কাজ শুরু করা হয়েছে।’ এছাড়া ৪টি সরকারি মহিলা পলিটেকনিক ও ২৩টি বিশ্বমানের নতুন পলিটেকনিক স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আজ শনিবার সকালে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় কনভেশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে…
Read Moreরোহিঙ্গা পরিস্থিতি ভিন্নভাবে সামলাতে পারতো মিয়ানমার: সুচি
মিয়ানমার সরকার রোহিঙ্গা পরিস্থিতি ভিন্নভাবে সামলাতে পারতো বলে মন্তব্য করেছেন দেশটির বেসামরিক অংশের নেত্রী অং সান সুচি। ভিয়েতনামে এক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। নোবেল পুরষ্কার বিজয়ী সুচি মিয়ানমারের নির্বাচিত প্রেসিডেন্ট নন। কিন্তু পুরো বিশ্বে তার ভাবমূর্তি অনেকটা এমনই। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিষয়ে বহুদিন তিনি মুখ খুলেননি। এ বিষয়ে নীরব থাকার জন্য তার ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ এসেছে। হয়েছেন নিন্দিত ও সমালোচিত। বৃহস্পতিবার ভিয়েতনামে আয়োজিত এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে এক ভাষণে তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা পরিস্থিতি আরো ভালোভাবে সামাল দিতে পারতো।…
Read Moreবিজয়ের মাসে জয়ের পতাকা নিয়ে তীরে ভিড়বে নৌকা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ ( স ও জ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের…
Read Moreকারিনার আবারো মা হওয়ার গুঞ্জন!
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর খান।—এমনই এক সংবাদ ছড়িয়েছে বলিউডে। বর্তমানে করণ জোহরের ‘তখত’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন কারিনা। এমন সময় তার মা হওয়ার সংবাদে চমকে গেছেন সবাই। ঘটনার সূত্রপাত একটি টিভি অনুষ্ঠান থেকে। সেখানে তার পরবর্তী সন্তানের বিষয়ে জানতে চাওয়া হলে দ্বিতীয় সন্তান নেওয়ার আগ্রহের কথা বলেন কারিনা। তবে তা এখন নয়, আরো ২ বছর সময় নিতে চান তিনি। কারিনা বলেন, ‘দুই বছর পর হয়তো আমি দ্বিতীয় সন্তান আমার জীবনে আসতে পারে।’ রণবীর সিংয়ের সাথে জুটি বেঁধে কারিনাকে ‘তখত’ সিনেমা দেখা যাবে। কিছুদিনের মধ্যে ছবির শুটিং শুরু হবে।…
Read Moreগাজীপুরে বিদ্যুত্স্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তাদের ছেলে সেলিম হোসেন (১৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারের কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। সেগুলো বাসার বারান্দায় চার্জ দিতেন। সকালে তার ছেলে সেলিম ঘুম থেকে ওঠে বারান্দায় অটোরিকশার কাছে যায়। এ সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। একপর্যায়ে সেলিমের মা সেলিনা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা…
Read Moreচাঁদপুরে লঞ্চে আগুন, অল্পের জন্য ৫ শতাধিক যাত্রীর প্রাণরক্ষা
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে ছাড়া লঞ্চ এমভি রফরফের পাঁচ শতাধিক যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকার উদ্দেশে ছাড়ার সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে লঞ্চটিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তবে ঘাটের কাছে হওয়ায় যাত্রীদের নিরাপদে নামিয়ে নেয়া সম্ভব হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে লঞ্চের ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনসহ আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর উত্তর, দক্ষিণ ও নৌ-পায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রফ…
Read Moreযুক্তরাষ্ট্রের আদালতে রিজার্ভ চুরি নিয়ে দ্রুত মামলার নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দ্রুত সময়ের মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। যুক্তরাষ্ট্রের এফবিআই রিজার্ভ হ্যাকের বিষয়ে জড়িত কোরিয়ান নাগরিককে শনাক্ত করার পর গভর্নর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগেই রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হতে পারে। গভর্নরের নির্দেশনা অনুযায়ী, মামলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, মামলা হলে শিগগিরই হ্যাকিংয়ের মাধ্যমে চুরিকৃত অর্থ উদ্ধার করে ফেরত আনা সম্ভব হবে। এর আগে ৬…
Read Moreফতুল্লায় টায়ার কারখানায় আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধাপি ইদরাকপুরে ইস্ট এশিয়ান ইস্কট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী কারখানায় আগুন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফয়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মন্ডল পাড়া, হাজিগঞ্জ ও নারায়ণগঞ্জের শ্যামপুরের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পাারে নি তারা। ফতুল্লার ওসি মঞ্জুর কাদের বলেছেন, ঘটনাস্খল থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। সিপু মাার্কেট এলাকার সড়ক বন্ধ…
Read Moreখালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছে বিএনপি। বুধবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ গণঅনশন শুরু হয়। গণঅনশন চলবে দুপুর ১২টা পর্যন্ত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অনশনে উপস্থিত আছেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান…
Read More