পণ্য কিনে ভ্যাট দিয়ে প্রতারিত হয়েছেন! অভিযোগ দিয়েছেন, তা পাওয়া গেছে কিনা বা কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানবেন কিভাবে? এসব অভিযোগের সমাধান হিসেবে নিয়ে চালু হয় মোবাইল অ্যাপস ‘ভ্যাট চেকার’। রাখা হয় ‘ভ্যাট চেকার ফিডব্যাক’। ‘ভ্যাট চেকার’ উদ্ভাবনের কাজটি সফলভাবে করেন এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন, বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুর্য। চালুর পর থেকেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় অ্যাপসটি। তবে অনেকটা হুট করেই এটি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে এখনো আর এটি চালু করা হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন ‘ভ্যাট চেকার’ অ্যাপস…
Read MoreYear: 2018
চাঁদপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা তিন যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিনযাত্রীর মৃত্যু হয়।
Read Moreআজ ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে। পরে বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত করার পর রাতেই তার নাম ঘোষণা করা হচ্ছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র ভোটকে সামনে রেখে শনি, রবি ও সোমবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করা হয়। তিন দিনে ১৬ জন তা সংগ্রহ করেন। প্রথম দিনেই মনোনয়ন ফরম ক্রয় করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি…
Read Moreভেসে আসা নৌকা থেকে ৮ জনের লাশ উদ্ধার
টোকিও, ১৬ জানুয়ারি : জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় ভেসে আসা একটি ভাঙ্গা নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে এএফপি’কে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল। জাপান কোস্টগার্ড জানায়,…
Read Moreআরসিসিআই পাবলিক স্কুল কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
রংপুর, ১৬ জানুয়ারি : আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সোমবার দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য হিসেবে কুয়াশাসিক্ত শীতে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুমকে কিছুটা স্মরণ করিয়ে দিতে নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও…
Read Moreলিবিয়ার পশ্চিম উপকূল থেকে অবৈধ ৩৬০ শরণার্থী উদ্ধার
ত্রিপলি, ১৬ জানুয়ারি : লিবিয়ার পশ্চিম উপকূল থেকে সোমবার ৩৬০ জন অবৈধ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। কোস্টগার্ডের টহল কমান্ডার নাসের আল-গামুদি বলেন বলেন, ‘উপকূলীয় গ্যারাবুলি নগরী থেকে টহল দল একটি সংকট ম্যাসেজ পান। নগরীটি রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেখানে পৌঁছে আমরা বেশ কয়েকজন শরণার্থীবাহী একটি নৌকা দেখতে পাই। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে।’ উদ্ধারকৃতরা আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে অবৈধ অভিবাসন দমন বিভাগের রিসেপশন কেন্দ্রে পাঠানো হয়েছে।
Read Moreসালমান-শিল্পার বিরুদ্ধে এবার সমন জারি
ভারত বলে কথা, ধর্ম কিংবা জাতিগত বিষয়ে অতিরক্ষণশীলতার বিষয়টি প্রায় দেখা যায় সেখানে। তার চাক্ষুষ প্রমাণ ‘পদ্মাবতী’ সিনেমা। এবার সালমান খান ও শিল্পা শেঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। রাজস্থানের চুরু জেলার ডেপুটি এসপি হুকুম সিং এ সমন জারি করেছেন। চলচ্চিত্র বিশ্লেষক কমল মেহতাকেও এ বিষয়ে তলব করা হয়েছে। কেন এই সমন জারি! গত ডিসেম্বরে ‘ভাঙ্গি’ শব্দ ব্যবহার করায় সালমান ও শিল্পার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বাল্মীকি সম্প্রদায়। বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করে একটি বিশেষ শ্রেণির মানুষের অনুভূতিতে আঘাতের দায়ে তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়া ভারতের…
Read Moreরোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ এমপিরা
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা। তারা মনে করেন, এখনো মিয়ানমার, যা বার্মা নামেও পরিচিত দেশটিতে সেনাবাহিনীর ধর্ষণ আর যৌন সহিংসতা অব্যাহত থাকায় তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। ব্রিটিশ কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটির বক্তব্য, পরিষ্কার যে, বার্মার সেনাবাহিনী ধর্ষণ আর যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্রের মতো ব্যবহার করছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে যুক্তরাজ্য পার্লামেন্টের এই আন্তর্জাতিক বিষয়ক কমিটি বলছে, সেখানে বিশাল মানবিক বিপর্যয়ের চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, বার্মার কর্মকাণ্ড লাখ লাখ মানুষের জন্য মানবিক বিপর্যয় নিয়ে এসেছে, তেমনি বিশ্বকে ত্রাণ সহায়তা হিসাবে…
Read Moreমানুষের মনের ও চিন্তার দূষণ দূর করতে হবে : প্রণব
ঢাকা, ১৬ জানুয়ারি : বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, শুধু পরিবেশ দূষণ নয়, এর চেয়ে আরও বড় দূষণ রয়েছে মানুষের মনে ও চিন্তায়। এই দূষণ দূর করতে হবে। একমাত্র শিল্পী, স্রষ্টা, লেখক, কবি, সাহিত্যিকরাই চিন্তার ও মনের সেই দূষণ দূর করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভয়াবহ এই দূষণের হাত থেকে বাঁচানোর দায়িত্ব স্রষ্টাদের। সাহিত্যিক, কবি, লেখকরা নতুন পৃথিবী সৃষ্টি করবে’। তিনি আরও বলেন, ‘যুগ যুগ ধরে মানব সভ্যতার ইতিহাস এ কথা বলে গেছে যে হিটলার, মুসোলিনিরা নয়, সভ্যতার ইতিহাস নির্মাণ করে গেছেন প্রফেট, ক্রাইস্ট, বুদ্ধা। দিগ্বিজয়ী…
Read Moreরুবেলের ‘সেঞ্চুরি’
ঢাকা, ১৫ জানুয়ারি : বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন। আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের। ২০০৯ সালে ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৩৩ ও ১৬ টি-২০ ম্যাচে ১৫ উইকেট শিকার করলেও ওয়ানডেতে…
Read More