ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জিততে পারবে না বলেই স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজিরা দিয়েছেন খালেদা জিয়া। সেখানেই ডিএনসিসির উপ-নির্বাচন হাইকোর্টে স্থগিতের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জানে এ নির্বাচনে নিশ্চিত তাদের ভরাডুবি হবে। এটা জেনেই নির্বাচন স্থগিত করেছে। নির্বাচনে কমিশনের ব্যর্থতা রয়েছে। তারা কিছু ইউনিয়নের সীমানা নির্ধারণ না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।’
Read MoreYear: 2018
সাভারে আরএমএসের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সাভারে অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকায় উর্মি এন্টার প্রাইজ অফিসে সম্পদ ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে (আর,এম,এস) এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই এলাকার প্রায় আড়াই শতাধীক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ¦ী আব্দুল গণি। কণকনে শীতে অসহায় মানুষরা শীত বস্ত্র পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান। এসময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে…
Read Moreরানের চাকায় সচল জিম্বাবুয়ে
ম্যাচের শুরুটা ভালই ছিল জিম্বাবুয়ের, বিনা উইকেটে ৭৫ পর্যন্ত ম্যাচ এগিয়ে চলে। দলীয় ৭৫ এবং ৮৫ রানে দুই উইকেট হারালেও রানের চাকা সচল রাখে মাসাকাদজা। অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে বিদায় নেন মাসাকাদজা। আর ৩৮ রানে আউট হন টেইলর। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। সিকান্দার আছেন ৩৮ বলে ৩৫ করে এবং ২৬ বলে ২৬ রান করেছেন ওয়ালার। অন্যদিকে উইকেটের দেখা পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। পরপর দুই উইকেট এবং শক্ত ব্যাটিংয়ে দাড়ানো মাসাকাদজাকে ফেরাতে সক্ষম হন লঙ্কান বোলাররা। রান নিয়ে ঘুরে দাড়ানেরা চেষ্টা করলেও ৩৮ রানে ফিরিয়ে দেয়া হয় টেইলরকে।…
Read Moreউন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৭ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির পথ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এজন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে,’ বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের…
Read Moreনবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম
ঢাকা, ১৭ জানুয়ারি : তথ্যপ্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না। ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। মন্ত্রণালয়ের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। তারানা হালিম বলেন, ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজ বোর্ড ঘোষণায়…
Read Moreহার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
দীপক চন্দ্র পাল-ধামরাই (ঢাকা) : আজ সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১৫ টি বিষয়ে বিভিন্ন শেণ্রীর দুই শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ হয়রত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত ষভায বক্তব্য রাখেন ছিনিয়র সহকারী শিক্ষক মোঃ শীদুল্লাহ লিটন,শিক্ষক মাহফুজুর রহমান সহ আরো অনেকে। প্রতি বছর এই ঐতিহ্যবাী বিদ্যাপীঠে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন মুখি ধারা বজায় রেখে শিক্ষার্থীদের প্রশিক্ষনেরও ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে এবার জেএসসি পরীক্ষায় শত পাশের অধিকারী হয়েছে। এবারজেসেসিতে ৪০২ জন পরীক্ষায়…
Read Moreখালেদা জিয়ার পক্ষে যুক্তি শেষ, ‘সম্মানজনক খালাস’ দাবি
ঢাকা, ১৬ জানুয়ারি : ১১ কার্যদিবস যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বক্তব্য শেষ হলো। পঞ্চম আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে বিএনপি নেতা মুওদুদ আহমদ আশা করছেন, এই মামলায় তার মক্কেল ‘সম্মানজনক খালাস’ পাবেন। এর আগে বেগম খালেদা জিয়ার পক্ষে পুরান ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে যুক্তি উপস্থাপন করেন চার জন আইনজীবী। আজ মঙ্গলবার সবশেষ আইনজীবী হিসেবে যুক্তি দেন মওদুদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০…
Read Moreষষ্ঠ বিশ্বকাপ জয়ে বর্তমান দলে আস্থা রাখছেন পেলে
ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে। চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে। ব্রাজিলে রিও ডি জেনিরো লীগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা…
Read Moreআইএসের ২১ যোদ্ধা নিহত আফগানিস্তানে
জালালাবাদ (আফগানিস্তান), ১৬ জানুয়ারি : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহড় প্রদেশের আচিন ও শিরজাদ এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি একথা জানান। খবর সিনহুয়ার। ওই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে জঙ্গিদের অস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়। নিহতদের মধ্যে ওসমান ও আব্বাস নামের আইএস গ্রুপের স্থানীয় দুই কমান্ডার রয়েছে। তবে এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
Read Moreবৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। আদালত কাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট আবেদন দুটির ওপর শুনানি হয়। আদালত কাল আদেশের জন্য দিন রেখেছেন বলে জানিয়েছেন ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ৯ জানুয়ারি ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একজন হলেন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। অপরজন হলেন বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর…
Read More