রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের দেওয়া রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার মামলার রায় কী হবে জানি না। যদি সাজা হয় তাহলে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থার কথা বলা হবে, সরকার সেই ব্যবস্থাই করবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকাল খালেদা জিয়ার মামলার রায় হতে পারে। বিচার শুরু হলে রায় হবেই। বিচারকের ওপর নির্ভর করবে, রায় কী হবে।…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নয়াদিল্লী, ৭ ফেব্রুয়ারি  : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। খবর সিনহুয়ার। পুলিশ বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাজ্যের পালঘর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।’ তিনি আরো জানান, ওই গাড়িতে থাকা পাঁচজনের সকলেই এ দুর্ঘটনায় নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read More

খেলোয়াড়ের মৃত্যুকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করছেন ট্রাম্প

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি  : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সড়ক দুর্ঘটনায় একজন এনএফএল খেলোয়াড়ের মৃত্যুকে সীমান্ত সুরক্ষা কঠোর করার পক্ষে ব্যবহার করেছেন। মঙ্গলবার তিনি এ ঘটনার জন্য অনিবন্ধিত অভিবাসীদের দায়ী করেছেন। ইন্ডিয়ানাপোলিস কোল্টস খেলোয়াড় এডউইন জ্যাকসন ও অপর এক ব্যক্তির মৃত্যুর দুই দিন পর ট্রাম্প সন্দেহভাজন অপরাধী মাতাল গাড়ি চালকের বিষয়টি তুলে ধরলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওই গাড়ি চালককে দুইবার যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়। লোকটি আবার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ট্রাম্প টুইটারে বলেন, ‘এটা অত্যন্ত লজ্জাজনক যে এক ব্যক্তি অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে এডউইন জ্যাকসনকে মেরে ফেলেছে।…

Read More

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

  ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলে বেরসে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শনরেন। এসময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহমান ও হুইপ মো. শাহাব উদ্দিন স্পিকারের সঙ্গে ছিলেন। সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব…

Read More

সশস্ত্র বাহিনী আজ অনেক বেশি উন্নত ও দক্ষ : প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, আজকের সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকশ। তাঁর সরকার এই সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘বিগত ৯ বছরে আমরা আমাদের সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছি। আমরা এই বাহিনীগুলোতে আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয় ঘটিয়েছি। এই পদক্ষেপগুলোর কারণেই আজ সশস্ত্রবাহিনীগুলো অধিকতর উন্নত, দক্ষ ও চৌকশ হয়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (সিএসসিএসসি) ২০১৭-১৮ কোর্স-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ…

Read More

আবারো রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. আবদুল হামিদ

ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : আবারো দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রপতি আইন ১৯৯১ -এর ২৭ নং আইনের ৭ ধারা মোতাবেক মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সকাল ১০ টা হতে অপরাহ্ন ৪ টা পর্যন্ত এই পদে মনোনয়ন পত্র পরীক্ষার পর একমাত্র বৈধ প্রার্থী আবদুল হামিদ…

Read More

সিরিয়া বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

বৈরুত, ৬ ফেব্রুয়ারি:  দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলীয় ছিটমহলে সোমবার সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর এএফপি’র। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স জানিয়েছে নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে।

Read More

ঢাকার ধামরাইয়ে কুপিয়ে হত্যা

দিয়া ইসলাম : ঢাকার ধামরাইয়ে জিন্নত আলী নামের (৫০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রাসেদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা। রাতে ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দুর্বৃওরা রাতে ওই গ্রামের স্বামী স্ত্রীর রুমে ঢুকে স্বামী জিন্নত আলী ও স্ত্রী রাসেদাকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ব্যবসায়ী জিন্নত আলী মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম…

Read More

রূপা হত্যার রায় ১২ ফেব্রুয়ারি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালতের বিচারক আবুল মনসুর মিয়া। আজ সোমবার দুপুর একটা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর আগে বেলা ১১টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন। এ সময় মামলার আসামিরা উপস্থিত ছিলেন। গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার…

Read More

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিল

রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদার কাছে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কাছে অনেকেই আছেন। আমাদের কাছে মনে হচ্ছে…

Read More