প্রধানমন্ত্রী রোববার ইতালি যাচ্ছেন

ঢাকা, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালিতে ৪ দিনের সরকারি সফরে রোববার রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। রোববার ভোরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স’র একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা…

Read More

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর চারদিনের হামলায় ২২০ জন নিহত

ইরবিন (সিরিয়া), ৯ ফেব্রুয়ারি : সিরিয়ার রাজধানী দামেস্ক’র উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর চারদিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র। বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১শ’ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়। এর ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্ক’র মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের এ ধরনের হামলার কঠোর সমালোচনা করেছে মস্কো। এর পাশাপাশি রাশিয়ার জাতিসংঘ দূত ভসিলি নেবানজিয়া বলেছেন, তিনি…

Read More

‘আতঙ্কিত হওয়া অর্থহীন, পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত-৫ এ মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে দেশব্যাপী জনমনে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক তৈরি হয়। তবে সাধারণ মানুষের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রাতে তিনি ইত্তেফাককে বলেন, আতঙ্কিত হওয়া অর্থহীন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করবে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে। কোন ধরনের অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা…

Read More

দলে ফিরেই উইকেট নিলেন রাজ্জাক

চার বছর পর দলে ফিরেই উইকেট নিয়ে চমক দেখালেন রাজ্জাক। ইনিংসের ৬ষ্ঠ ওভারের প্রথম বলেই তার স্পিন ভেলকিতে পরাস্ত করেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে। ২০১৪ সালের পর আবারো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৪ সালে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন এই বাঁ-হাতি স্পিনার। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২টি টেস্টে ২৩ উইকেট নিয়েছেন রাজ্জাক। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ৫শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাজ্জাক। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা…

Read More

রাজধানীতে অতিরিক্ত ১২ হাজার পুলিশ, শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন

 জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রদানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনগুলোতে দিনব্যাপী তল্লাশি চালিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে সন্দেহভাজন হিসেবে ৩২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক হোটেলগুলোতে ইতোমধ্যে পুলিশ গিয়ে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে না রাখার নির্দেশনা দিয়েছে। শুধু ব্যক্তিগত চিকিৎসা, নিয়োগ পরীক্ষা ও সরকারি কোনো কাজ ছাড়া কেউ আবাসিক হোটেলে থাকতে পারবে । এমন নির্দেশনার প্রেক্ষিতে সোমবার বিকাল থেকেই আবাসিক হোটেলগুলোয় এক ধরনের বোর্ডার শূন্য পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বুধবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন…

Read More

প্রধানমন্ত্রী দিনব্যাপী পটুয়াখালী ও বরিশাল সফরে আসছেন আজ

বরিশাল, ৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দিনব্যাপী পটুয়াখালী এবং বরিশাল সফরে এসে শেখ হাসিনা সেনানিবাসসহ দুই জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সকাল ১১টায় পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর…

Read More

তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট

সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। বুধবার বিকেলে গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সাভার সেনানিবাসের সেন্টার কমান্ড্যান্ট মিলিটারী পুলিশ   ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান। চার দিন ব্যাপি এ গলফ খেলায় ৮৫ জন প্রফেশনাল  গলফার ও ১১ জন এ্যামেচার অংশ গ্রহন করেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসেন,বিপিজিএ এর সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। গলফ খেলায় ৮ আন্ডার খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাখাওয়াত হোসেন সোহেল।…

Read More

এবার নিরব-জলির ‘অফিসার রিটার্নস’

 গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘গেইম রিটার্নস’ এর মায়া তার নতুন চমক ‘অফিসার রিটার্নস’ নিয়ে হাজির হচ্ছেন। তিনি নায়ক নিরব । গেল রবিবার ছবিটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চিত্রনায়িকা জলিকে নিয়ে নিরব জুটি বাঁধছেন এখানে। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ইত্তেফাক অনলাইনকে নায়ক নিরব বলেন, আমাকে এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে অফিসার রিটার্নস।…

Read More

ফেলে যাওয়া প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা পাওয়া গেছে। আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোডের আশুলিয়া পশ্চিম পাড়া গ্রামের পাশের একটি ছোট জঙ্গলে ওই প্রাইভেটকারটির সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ওই প্রাইভেটকারটির ব্যাকডালা থেকে গাঁজার বস্তাগুলো জব্দ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর হওয়ার পর থেকে টয়োটা এক্সজিও মডেলের (ঢাকা মেট্রো-গ-২০-০৪৬৭) ওই প্রাইভেটকারটি জঙ্গলে দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটির মালিক কিংবা চালক কাউকে না…

Read More

‘আউশ ধানের উৎপাদন বাড়াতে ৪০ কোটি টাকার বীজ-সার’

আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ৩৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। আজ বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা জানান। মতিয়া চৌধুরী বলেন, দেশের ৬৪ জেলার কৃষকদের উফশী আউশের জন্য ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা এবং ৪০ জেলার কৃষকদের নেরিকা আউশ আবাদে সাত কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকা বীজ ও সার বিতরণ করা হবে। তিনি বলেন, এসব বীজ ও সার বিতরণে মোট খরচ হবে ৩৯…

Read More