স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিপীড়নের মুখে পালিয়ে আসা এক হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রাথমিক উদ্যোগ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই তালিকা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াও সোয়ের নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ১৮ জন ও মিয়ানমারের প্রতিনিধি দলে ১৫ জন সদস্য অংশ নেন। বিকাল ৩টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। দুই দেশের শূন্য রেখায় (নো ম্যানস ল্যান্ডে) অবস্থানকারী…
Read MoreYear: 2018
মানবতাবিরোধী অপরাধে দোষী হতে পারেন সু চি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত নিধনযজ্ঞে দেশটির নেত্রী অং সান সু চি’র সহযোগিতা থাকতে পারে। এ জন্য তিনি মানবতাবিরোধী অপরাধে অপরাধীও হতে পারেন। একইসঙ্গে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে ব্যর্থতার জন্য তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার অনেক যুক্তিও রয়েছে। জাতিসংঘ নিযুক্ত মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। বুধবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের এই বিশেষ দূতের মিয়ানমারে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে দেশটি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ভূমিকা সম্পর্কে জানতে…
Read Moreতরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ : স্পিকার
পীরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের তরুণরাই বাংলাদেশকে আগামীতে সুউচ্চ অবস্থানে নিয়ে যাবে এবং তাদের মধ্য থেকেই নির্বাচিত হবে ভবিষ্যৎ নেতৃত্ব। স্পিকার শুক্রবার তাঁর নির্বাচনী আসন রংপুর-৬ (পীরগঞ্জ) নির্বাচনী এলাকাস্থ পীরগঞ্জ মহাবিদ্যালয়ের বর্ষপূর্তি ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মানব সম্পদ তৈরীর অনন্য স্থান। শিক্ষা জীবনই সর্বশ্রেষ্ঠ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ সময়কে কাজে…
Read Moreসরকার সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন করতে চায় : ওবায়দুল কাদের
নারায়ণগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন করতে চায়। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় সাজা হওয়া এবং কারাগারে যাওয়ার প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে এমন আশায় ছিলো বিএনপির, কিন্তু বিএনপি জনগণের সাড়া না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে। বিএনপি জনগণের সাড়া পাবেনা, তারা আগে থেকে বুঝতে পারেনি। তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কিন্তু সরকার তাদের বাধা দেয়নি। বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা সরে দাঁড়ানোর অজুহাত দেখায় তাতে সরকারের কি করার আছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের…
Read Moreপ্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবী এসে পৌঁছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে’। তিনি বলেন, বিমানটি আজ রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষ…
Read Moreরোহিঙ্গাদের তিন পর্যায়ে প্রত্যাবাসন প্রক্রিয়ার কথা জানিয়েছে মিয়ানমার
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : মিয়ানমার সেদেশ থেকে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও পুনর্বাসনে তিন পর্যায়ের পরিকল্পনা প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসা নেপিডো প্রতিনিধিদলের সদস্যরা শুক্রবার এখানে তাদের এই পরিকল্পনার কথা জানান। মিয়ানমারের সফররত স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মিয়ানমার জানিয়েছে তাদের রোহিঙ্গাদের) জীবিকা এবং পরবর্তীতে নাগরিকত্ব দেয়ার নিশ্চয়তাসহ ফিরিয়ে নেয়ার তিন পর্যায়ের প্রক্রিয়া করছে তারা।’ বাংলাদেশে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
Read Moreচার দিন ব্যাপি দ্বিতীয় বসুন্ধরা পেশাদার গলফ প্রতিযোগীতা শেষ হয়েছে
দিয়া ইসলাম : বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এসইউপি এএফডব্লিউসি পিএসসি জি মেজর জেনারেল আকবর হোসেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান,বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি (অব.) ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলামসহ আরো অনেকে। চার রাউন্ডের এই প্রতিযোগীতায় ৮৮ জন পেশাদার ও ২৮ জন এ্যামোচার (ভবিষ্যতের পেশাদারসহ) মোট ১১৬ গলফার অংশ গ্রহন করেন। এগার লক্ষ টাকার প্রাইজ ম্যানির এই প্রতিযোগীতায় ১৬ আন্ডার খেলে প্রথম হন বাদল…
Read Moreসাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় আত্মহত্যার চেষ্টা
দিয়া ইসলাম : সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় এক ছাত্রী দোতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৮) সাভার অধরচন্দ্র বিশ^বিদ্যালয় কেন্দ্র থেকে আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন। পরে ওই ছাত্রী বাড়ি থেকে বাম হাতে নকল করে এসে পরীক্ষায় লেখা শুরু করেন। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের প্রতিনিধি কেন্দ্রর ভারপ্রাপ্ত…
Read Moreরাঙামাটিতে ছাত্রলীগের হরতাল চলছে
রাঙামাটি শহরে দলের এক নেতাকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ডাকা হরতাল চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, কলেজ গেইট, ভেদভেদীসহ বিভিন্নস্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। এ হরতালের সমর্থনে মাঠে তৎপর রয়েছেন যুবলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠনগুলোর নেতারা। রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা মারধর করেছে এমন অভিযোগে সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথেও তাদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যায় মঙ্গলবার রাঙামাটি শহরে…
Read Moreবসন্তের প্রথম দিন আজ
‘দখিন সমীরণের শিহরণ’ জাগানোর মাহেন্দ্র দিন এলো। মাতাল হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপনে, নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে উঠবার আভাসে, পল্লব মর্মরে আর বনতলে কোকিলের কুহুতান জানান দিচ্ছে : ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে..। আজ বিপুল ঐশ্বর্যের ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজি দখিন-দুয়ার খোলা/ এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো..। আজ পয়লা ফাল্গুন। গণমানুষের কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক আর নাই ফুটুক/ আজ বসন্ত…’। বনের মতো মনেও অদ্ভুত এক শিহরণ জাগানিয়া দিন এখন। রূপ লাবণ্যে জেগে উঠেছে প্রকৃতি, রঙিন চারপাশ। বৃক্ষের নবীন পাতায় আলোর নাচন! গোলাপ, জবা,…
Read More