রাশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে উড়িয়ে দিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মস্কোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুক্রবার ৩-০ গোলে জিতেছে তিতের শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্য রাখতে পেরে স্বস্তিতে থাকা রাশিয়ার জালে প্রথমবার বল জড়ান মিরান্দা। এরপরই ব্যবধান দ্বিগুন করেন কুতিনহো। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন পাওলিনহো। আগামী মঙ্গলবার বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। রাশিয়া খেলবে ফ্রান্সের বিপক্ষে।

Read More

দৌলতপুরে মধ্যবয়সীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে এনামূল কাজী (৪৬) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের চার-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এনামূল কাজী মৌবাড়িয়া কাজীপাড়া গ্রামের মৃত শামসের কাজীর ছেলে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে একই এলাকার দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর উপরে হামলা চালিয়ে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামী লীগ…

Read More

গুরুতর জখম হয়ে হাসপাতালে জ্যাকলিন

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সেটের মধ্যেই বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জ্যাকির একটি চোখ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। রেস থ্রি-র শুটিং করতে আবু ধাবিতে গিয়েছিলেন শ্রীলঙ্কান এই বিউটি। শুটিং চলাকালীন আচমকাই একটি বল গিয়ে তার চোখে লাগে। সঙ্গে সঙ্গে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অপরদিকে বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আহত হন আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং করতে গিয়ে আলিয়ার কাধের লিগামেন্ট ছিঁড়ে যোয়। ফলে বুলগেরিয়াতেই অসুস্থ হয়ে…

Read More

অপহরণের পর কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দিয়া ইসলাম : সাভারে এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত কলেজছাত্রের পরিবারের সদস্য ছাড়াও প্রায় একহাজারের বেশি এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ। মানববন্ধনে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, অপহরণের পরে ওই কলেজ ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। সরকারের উচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করা। তাহলে আর কেউ…

Read More

আওয়ামী লীগ চায় খালেদা জিয়া নির্বাচন করুক : ফজলে রাব্বী মিয়া

আওয়ামী লীগ চায় খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের সাথে জাতীয় নির্বাচন করুক খালেদা জিয়াকে সরকার জেলে দেয়নি আদালত জেল দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পূনর্মিলনী ও ৪৭ তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার এসময় আরও বলেন পাঁচ জানুয়ারির মত বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তা হলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না কে নির্বাচন করলো আর না…

Read More

চাঁদপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তার নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে চাচি জান্নাতুল ফেরদৌস মায়া ও জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস মায়া উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী এবং জহিরুল ইসলাম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় ইলেকট্রিশিয়ান। হত্যার শিকার রুমা উপজেলার উপলতা গ্রামের আনা মিয়ার মেয়ে। ২০১৬ সালের ২৪ মার্চ রাতে জান্নাতুল ফেরদৌস মায়াকে জহিরুল ইসলামের সাথে আপত্তিকর অবস্থায়…

Read More

মিরপুরে বন্দুকযুদ্ধে পুলিশ খুনের আসামি নিহত

রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে। তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী…

Read More

মুক্তিযোদ্ধারা বছরে আরো তিনটি বোনাস পাবেন

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের পরিধি বাড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তাঁরা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে তিনটি বোনাস  । বৃহস্পতিবার রাতে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেন। এরআগে তিনি সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান বক্তা ছিলেন।…

Read More

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, ১৩ জনের মৃত্যু

হ্যানয়, ২৩ মার্চ : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যায়। নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন,…

Read More