চট্টগ্রাম, ২৪ নভেম্বর : বোলারদের নৈপুণ্যে ম্যাচের তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতল বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের টার্গেট দিয়ে বোলারদের নৈপুণ্যে ৬৪ রানে পায় টাইগাররা। দু’দিন বাকী থাকতেই সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের স্বাদও পেল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২০৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনও চট্টগ্রামের পিচে রাজত্ব করেছে স্পিনাররা। গতকাল ১৭ উইকেট পতনের পর আজ ১৫ উইকেট শিকার করেছে দু’দলের…
Read MoreYear: 2018
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, আজ বৃহস্পতিবার এ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৩ জন বীর উত্তম, ১৪ জন বীর বিক্রম ও ২৭ জন বীরপ্রতীক সেনাসদস্যের (সর্বমোট ৪৭ জন) সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রথমবারের মত ২০১৭/২০১৮ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ জন ‘বিশিষ্ট…
Read More১৫ ডিসেম্বরের পর মাঠে সেনা বাহিনীর টিম : সিইসি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনীর ছোট ছোট টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় পুলিশ বাহিনীর উদ্দেশে এ সব কথা বলেন সিইসি। তিনি বলেন, ১৫ ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট টিম পুলিশের সঙ্গে দেখা করবে। প্রতিটি জেলায় থাকবে সশস্ত্র বাহিনীর এসব ছোট ছোট টিম। এসব টিমকে নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে পুলিশকে। সিইসি বলেন, সশস্ত্র বাহিনীর এই টিমের যাতায়াতের…
Read Moreচট্টগ্রাম ও রাজশাহীতে ট্যানারি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
দেশে বিভিন্ন চামড়া শিল্প গড়ে তোলায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন বিভিন্ন ব্রান্ডের চামড়াজাত পণ্য বাংলাদেশেই তৈরী হচ্ছে, যেগুলো তাঁরা তাদের দেশে নিয়ে গিয়ে ফিনিশিং দিয়ে মার্কেটে দিচ্ছে। তিনি চামড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এই কাজগুলো যেন আরো ভালভাবে করা যায় আপনারা তা খেয়াল রাখবেন। এজন্য যা কিছু সহযোগিতা দরকার, আমাদের সরকারের পক্ষ থেকে, আমরা তা করবো। সরকার প্রধান বলেন, ‘এই সেক্টরটিকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। সেই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে। সেইদিকে দৃষ্টি দিয়েই আমাদের সবরকম ব্যবস্থা নিতে হবে।’ তিনি রপ্তানী বাস্কেট বাড়ানোর জন্য…
Read Moreআশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের অগ্নিদগ্ধ গুরুতর আহত
অগ্নিকান্ডের ঘটনায় পোশাক শ্রমিক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের ৩ তলা বাড়ির নীচতলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলো-মো. রফিকুল ইসলাম ও লাইজু বেগম। তারা দুইজনই আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিং পোশাক কারখানায় চাকরি করেন ও তাদের গ্রামের বাড়ির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালীয়া গ্রামে। এ ঘটনায় দগ্ধ লাইজু বেগমের বাবা মো. হৃদয় হোসেন জানায়, সকালে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে তারা মেয়ের বাসায় ছুটে যান। পরে দগ্ধ…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান। এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান তিনবাহিনীর প্রধানরা। রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বাহিনীর কৌশলগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিন বাহিনী প্রধানরা এ সময় নিজ নিজ বাহিনীর সার্বিক…
Read Moreসবুজ সংকেত পেলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়বে: ওবায়দুল কাদের
বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা অনুমতি দিলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামবে। তখন সেই ঢল মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলবদলের রাজনীতির কোনো চমক আছে…
Read More১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিং-এ মুশফিক
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২১৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নান্দনিক ডাবল-সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৩২ রেটিং নিয়ে বর্তমানে ১৮তম স্থানে জায়গা করে নেন মুশি। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। মুশফিকের মত র্যাংকিং-এ উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। তাইজুলের চেয়ে বেশি এগিয়েছেন মিরাজ। তাইজুল তিন ধাপ এগোতে পারলেও মিরাজ এগিয়েছেন সাত ধাপ। তবে দু’জনের অবস্থান প্রায় কাছাকাছি। ৫৯৫ রেটিং নিয়ে তাইজুল ২৭ ও ৫৮০ রেটিং নিয়ে মিরাজ ২৮তম স্থানে রয়েছেন।…
Read Moreমদিনা সনদেই মহানবী (সা.) ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন : সমাজকল্যাণমন্ত্রী
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। তিনি বলেন, কিন্তু কিছু মুসলিম নামধারী আজ ধর্মকে পুঁজি করে বিশ্বব্যাপী ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে।’ তিনি আজ বুধবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন আয়োজিত ‘পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি উদযাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অন্যান্য ওলামায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ সুফি…
Read Moreপ্রধানমন্ত্রীত্বকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা বজায় রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রীর পদকে জনগণের সেবা করার সুযোগ হিসেবেই তিনি বিবেচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং প্রধানমন্ত্রীর পদ আমার কাছে যতটা না মূল্যবান তার চাইতে এইটা একটা বড় সুযোগ জনকল্যাণের এবং জনগণের ভাগ্য পরিবর্তনের’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন,‘আমি মানুষের সেবায় এবং দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি । বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, ইনশাল্লাহ।’ প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠদের পরিবার-পরিজন এবং মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্মানে সেনানিবাসের মাল্টি…
Read More