সাভারে এসিড পান করে এক যুবক মারা গেছেন

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায় সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করছিলেন মনোরঞ্জন সরকার। পরে সে গতকাল রাতের যেকোন সময় এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বর্ণের দোকানের মালিক তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীর এসিডে পুড়ে গেছে। এদিকে নিহত ওই যুবকের…

Read More

বিহারে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত ৮

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আট জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র। এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘন্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’ বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে আহতদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Read More

ঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। উপ-কমিশনার জানান, রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলা ও ভাঙচুরের সময় চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে কেউ…

Read More

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বর রাডের পদত্যাগ

অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। তুমুল সমালোচনার মুখে স্থানীয় সময় রবিবার রাতে পদত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাড বলেন, অবৈধ অভিবাসীদের সরানোর বিষয়ে অসাবধানতাবশত পার্লামেন্ট সদস্যদের ভুল পথে পরিচালিত করেছেন তিনি। অ্যাম্বার রাডের পদত্যাগ প্রধানমন্ত্রী থেরেসা মের জন্য বড় একটা ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিবাসনসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে প্রধানমন্ত্রী মে’কে শক্ত হাতেই সুরক্ষা দিচ্ছেল অ্যাম্বর রাড। সরকারের বিতর্কিত অভিবাসননীতির কারণে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যুক্তরাজ্যে আসা অভিবাসীদের (উইন্ডরাশ জেনারেশন) ভোগান্তির জন্য জবাবদিহি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত বুধবার অ্যাম্বার রাডকে…

Read More

লা লিগা শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার

লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। রবিবার রাতে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলের জয় পেয়েছে এরনেস্তো ভালভারদের দল। ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাজিল তারকা ফিলিপ কুতিনহো। সেই এগিয়ে থাকার স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৩৮তম মিনিটে সুয়ারেজের পাঠানো বল দুরূহ কোণ থেকে প্রতিপক্ষের জালে জড়ান মেসি। এর দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শট সহজেই পরাজিত করে টের স্টেগানকে। ৬৪তম মিনিটে ম্যাচে সমতা টেনে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় দেপোর্তিভো। দারুণ এক পাসিং আক্রমণে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার এমরে…

Read More

বজ্রপাতে ৯ জেলায় ১৯ জন নিহত

ঝড়-বৃষ্টির মধ্যে দেশের ৯ জেলায় গতকাল রবিবার বজ্রপাতে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। সিরাজগঞ্জে পিতা-পুত্রসহ পাঁচজন, মাগুরায় চারজন, নওগাঁয় দুইজন, সুনামগঞ্জে একজন, গাজীপুরে দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, গোপালগঞ্জে একজন, নোয়াখালীতে দুইজন ও রাঙ্গামাটিতে একজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: সিরাজগঞ্জ : কাজিপুরের তেকানী চরে গতকাল সকালে পিতা সামছুল হক (৫০) ও পুত্র আরফান (১৪) বাদাম ক্ষেতে কাজ করতে যায়। সাড়ে নয়টার দিকে হঠাত্ প্রচন্ড ঝড় ওঠে। এসময় বজ্রপাতে পিতা ও পুত্র ঘটনাস্থলেই নিহত হয়। শাহজাদপুর উপজেলায় বৃষ্টির সময় নাবিল খান (১৭) ও পলিং (১৭)…

Read More

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘণ্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। পরে থাই এয়ারওয়েজের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি রবিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল সামিট…

Read More

মুখোশধারী ধর্মবাজদের প্রতিহত করতে হবে : তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ এপ্রিল : ধর্মের মুখোশ পরা ধর্মনাশী ধর্মবাজদের প্রতিহত করার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রোববার রাজধানীর কমলাপুরে ঐতিহাসিক ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘ধার্মিকেরা ধর্মচচা করেন আর ধর্মের মুখোশধারী বা ধর্মবাজরা ধর্মনাশ করে। তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সমাজে বিশৃংখলাকারী।’ তিনি বলেন, ‘গৌতম বুদ্ধ অহিংসা ও শান্তির বাণী প্রচার করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। মহামতি বুদ্ধ এবং সকল ধর্মের অনুসারীদের সুন্দর সমাজ প্রতিষ্ঠায় মুখোশধারী ধর্মবাজদের প্রতিহত…

Read More

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

ঢাকা, ৩০ এপ্রিল : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে দলমত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের লোকেরা এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও রীতি-নীতি পালন করে আসছে।’ রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের সার্বিক উন্নয়নে তাদের প্রচেষ্টা…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস কাপ ক্রীকেট টুর্ণামেন্ট ২০১৮

গতকাল শনিবার বিকেলে রেডিওকলোনী কল্যাণ সমিতির আয়োজনে সাভার রেডিওকলোনী স্কুল মাঠে এ ক্রীকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীকেট টুর্ণামেন্ট বার্তা বিভাগকে হারিয়ে ধামরাই মহাশক্তি প্রেরণ কেন্দ্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার তাই খেলা ধুলায় সরকার অনেক উন্নতি করেছে। খেলা ধুলা মানুষের মনকে সবসময় সতেজ রাখে বলেও জানান তিনি। ৬ এপ্রিল ৮ টি দলকে নিয়ে ক্রীকেট টুর্ণামেন্টটি শুরু…

Read More