বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এক রহিঙ্গাসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সংঘটিত এ বজ্রপাতে কক্সবাজারে ৩, বাগেরহাটে ২, মাদারীপুর ২, বরিশালে ১, চট্টগ্রামে ১, ঝালকাঠিতে ১, নারায়ণগঞ্জে ১ ও টাঙ্গাইলে ১ জনের মৃত্যু হয়। কক্সবাজার: কক্সবাজারে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকায় বজ্রপাতে স্থানীয় মরহুম কামাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দৌলা (৩৫) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে সিরাজ উদ্দৌলা তার মালিকানাধীন চিংড়ি ঘেরে কাজ করছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় টেলা জাল দিয়ে…
Read MoreYear: 2016
সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গীসহ আটক ৩ হাজার ১’শ ৫৫ জন
দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গী বিরোধী বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘন্টায় ৩৭ জঙ্গীসহ মোট ৩ হাজার ১৫৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, গানপাউডার, জিহাদি বই প্রভৃতি উদ্ধার করা হয়। অন্যদিকে,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জেলায় গতরাত থেকে আজ বিকেল পর্যন্ত কয়েক শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরী ও জেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৭৬ জন, রাজশাহী নগরী ও জেলা থেকে আজ সকাল পর্যন্ত ১৫০ জন, ময়মনসিংহ শহর থেকে ১২…
Read Moreটার্গেট কিলিং কঠোর হস্তে দমন করা হবে : শেখ সেলিম
ঢাকা, ১০ জুন : অতিসত্তর দেশে চলমান গুপ্ত হত্যার মত সন্ত্রাসী কর্মকা- বন্ধ হবে এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার টার্গেট কিলিং মিশন কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘টার্গেট কিলিং শেষ হয়ে যাবে। পেট্রোল বোমা মারা শেষ হয়েছে। এটাও শেষ হয়ে যাবে। একটু সময় দেন। আমরা এটা কঠোর হস্তে দমন করবো।’ শেখ সেলিম আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে একথা বলেন। ‘সরকারের নির্দেশেই টার্গেট কিলিং হচ্ছে’ খালেদা…
Read Moreশাহজালাল বিমানবন্দর থেকে কোটি টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার
ঢাকা, ১০ জুন, : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ ভারতীয় মুদ্রাসহ দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন- আবুল বাশার (৪০), তার বাড়ি ফেনী জেলায় ও তার সহযোগী অপর ব্যক্তির নাম আব্দুস সোবাহান (৫৮)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায়। আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গোপনে অভিযান চালিয়ে এই ভারতীয় মুদ্রার চালানটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) ড. মঈনুল খান আজ বাসসকে জানান, এয়ার অ্যারাবিয়ান…
Read Moreসড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ০৯ জুন : সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার জের ধরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত ১০ জন কলেজ ছাত্র। শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়. বৃহস্পতিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় নিহত হয় মজিদপুর এলাকার মাইক্রো ইনটিষ্টিউট অব টেকনোলজী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পিযুজ চৌধুরী (২০)। পরে সকালে বাসের চালককে আটক করে বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ল্যাবজোন…
Read Moreবাঙ্গালীরা বীরের জাতি : সৈয়দ আশরাফুল ইসলাম
জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙ্গালীরা বীরের জাতি। আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। দু’য়েকটা খুন করে বাঙ্গালীর মনে ভয় ধরানো যাবে না। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের ৬১তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, বাঙ্গালীর মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকান্ড ঘটনা হচ্ছে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা অপরাধীদের ধরতে অভিযানও করছে। এর আগে প্রধান অতিথি এসময় প্রশিক্ষন কার্যক্রম সফলভাবে…
Read More‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে জেএমবির অজ্ঞাতনামা এক সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতেএ ঘটনা ঘটে। নিহতের বয়স ৩৫ থেকে ৩৮ বছর। পুলিশের দাবি, নিহত ব্যক্তি নিষিদ্ধি ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে সংঘবদ্ধ জেএমবির সদস্যরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএমবির ওই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল…
Read Moreসাভারে প্লাস্টিক কারখানায় আগুন
ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, নাইট শিফটে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে পৌনে ৪ট্রা দিকে বিদ্যুৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাভার থেকে ফায়ার সার্ভিসের…
Read Moreহিলারিকে ওবামার অভিনন্দন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করায় হিলারি ক্লিনটনকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন। ওবামা চলতি সপ্তাহের শেষদিকে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আরনেস্ট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা সেক্রেটারি হিলারি ও সিনেটর স্যান্ডার্সকে উদ্দীপক নির্বাচনী প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই প্রচারণা ডেমোক্র্যাটদের প্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটা নতুন প্রজন্মের আমেরিকানদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করেছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা প্রদানের ক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলছিল।’ তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ‘স্যান্ডার্সের অনুরোধে’ বৃহস্পতিবার…
Read Moreবীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ঘটনায় ৫০ হাজার টাকায় মিমাংসা আতঃপর প্রতারনা
বীরগঞ্জ (দিনাজপুর) , ( ০৮ জুন ) : উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে কোনপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী আরজিওনা খাতুন (১৪)কে গত শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশে টিউবওয়েলে হাত-মুখ ধুইতে গেলে প্রতিবেশী আছিম উদ্দিনের ছেলে কলেজ ছাত্র বুলু ইসলাম (১৯) তার মুখ চিপে ধরে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। মাদ্রাসা ছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসতেই ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় সালিশ মিমাংশা নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মারপিট হয়। এলাকার নব-নির্বাচিত ইউপি সদস্য বুলবুল আহাম্মেদ লিটন ৫০ হাজার টাকা ধর্ষকের…
Read More