ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়েছে। জয়ের একেবারে কাছে গিয়েও হার বেদনায় ভাসিয়েছে গোটা দেশকে। কিন্তু ইংল্যান্ড দারুণ খুশি টেস্টটা ২২ রানে জিতে। কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে এই জয়কে রীতিমতো উদ্যাপনই করছে তারা। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো তো তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সেরা জয় মনে করেন এটিকে। তিনি চট্টগ্রামের এই জয়কে তুলনা করেছেন ২০১৩ সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্টব্রিজের সেই বিখ্যাত জয়ের সঙ্গে, যেটিতে তীব্র লড়াইয়ের পর ১৪ রানে জিতেছিল ইংলিশরা। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে বাংলাদেশে বসেই কলাম লিখছেন বেয়ারস্টো। তিনি চট্টগ্রামে টেস্ট জয়ের বর্ণনা দিয়েছেন তাঁর লেখায়।…
Read MoreYear: 2016
ঝিনাইদহে সেই ছাত্রীকে ছুরিকাঘাত করা যুবক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবক লিটুকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় লিটুর কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, লিটু পরিত্যক্ত ওই বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে সদর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন লিটু।…
Read Moreজেল হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের
ডেস্ক রিপোর্ট: আগামী ৩ নভেম্বর জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- ওই দিন সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, রাজশহীতে মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিতু বিবি নিউ/৬৫
Read Moreপুলিশের অভিযানে রংপুরে গ্রেফতার ৭০
ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়। রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিতু/বিবি…
Read Moreরাজধানীতে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার জাল নোটসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী। তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জাননো হবে। মিতু/বিবি নিউজ/৬৩
Read Moreডোবা থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার : বাবা আটক
ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানীনগরের চিন্তামণি গ্রামে ডোবা থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করা হয়েছে। বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ।আটক বাবার নাম ছাবিত আলী। চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) লাশ সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুই ছেলের বাবা ছাবিত আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে…
Read Moreজয়পুরহাটে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাফিন বাহিনীর প্রধান শাফিন (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জামালপুর ইউপির বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের নিকট শাফিনের অবস্থান করার খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়। এসময় র্যাবকে লক্ষ্য করে শাফিনের সঙ্গীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাফিনকে জেলা হাসপাতালে তিনটা ৪০ মিনিটে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি…
Read Moreচলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুইটি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে এ বিষয়ে অবহিত করেন বলে মিডিয়া কে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। নৌবাহিনী প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকান্ড চলছে। এছাড়াও তিনি নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী প্রধান আগামি ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পূণনির্বাচিত সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিকেলে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন…
Read Moreসিটিসেল বন্ধের সিদ্ধান্ত আপিলে বহাল
ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল বন্ধের সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৩১ অক্টোবর শুনানির দিনও ধার্য করেছেন আদালত। মঙ্গলবার তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার বিষয়ে সিটিসেলের এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে সিটিসেল এর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। পাওনা টাকা না দেওয়ায় ২০ অক্টোবর সিটিসেল এর তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব…
Read More