ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী জোড়া ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: ইতালির মধ্যাঞ্চলে বুধবার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক খবরে জানা গেছে, বুধবার ইতালির মধ্যাঞ্চলের এই ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। একই এলাকায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রায় ৩শ’ লোক প্রাণ হারানোর দুই মাস পর সর্বশেষ ভূমিকম্পের এ ঘটনা ঘটল। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এসময় আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। দুই ঘন্টা পর আরো শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্ক্রেলে এর তীব্রতা ছিল ৬.১। উদ্ধারকর্মীরা রাতভর বৃষ্টির মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। বৃষ্টিপাতের কারণে…

Read More

সীমান্তের লাশটি নিয়ে গেছে ভারতীয় পুলিশ

ডেস্ক রিপোর্টার: অবশেষে বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের প্রাচীরের কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ফেলা দেয়া মরদেহটি নিয়ে গেছে ভারতীয় পুলিশ।   বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুলিশ মরদেহটি নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহটি বনগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  বুধবার বেলা ৫টার দিকে বাংলাদেশি কৃষকেরা মাঠে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। কিন্তু ভারত সীমানায় থাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেনি। পরে বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ  ভারতীয় বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে মরদেহটি…

Read More

খাদিজাকে কেবিনে স্থানান্তর

ডেস্ক রিপোর্টার: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে খাদিজার বাবা মাসুক মিয়া জানান বলেন- বুধবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা তাকে কেবিনে স্থানান্তর করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে দেখেই চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। খাদিজার বাবা বলেন, খাদিজার সুস্থ হতে দীর্ঘ পুনর্বাসন দরকার। তার বাঁ হাত ও পা এখনো অবশ রয়েছে। এর জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। মাসুক মিয়া বলেন, চিকিৎসকেরা বলেছেন, এখনো তার ব্রেইনের কিছু অংশ ড্যামেজ রয়েছে। কয়েকটি শব্দ…

Read More

জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্টার: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, এজন্য তাকে এখনই কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি। বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমন্ডলীর প্রথম সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ একশটি করার যে বিধান রয়েছে, আমরা এর বাইরে যাবো না। এই কমিটির সদস্য সংখ্যা একশর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বৈঠকে…

Read More

প্রধানমন্ত্রী আজ মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত এবং ১১টি ড্রেজার উদ্বোধন করবেন

ডেস্ক রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত এবং ১১টি ড্রেজার’এর শুভ উদ্বোধন করবেন।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন। নৌপরিবহন মন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে গতকাল বলা হয়, মোংলা-ঘোষিয়াখালী নৌ-পথের দুরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার খনন করা হয়েছে। এ পর্যন্ত ড্রেজার দ্বারা ১৮১ দশমিক ৮০ লক্ষ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। ড্রেজিংকৃত অংশে পলি ভরাটের কারনে সংরক্ষণ খননের আওতায় সর্বমোট…

Read More

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি শতকরা ৩৬ ভাগ

ডেস্ক রিপোর্টার: সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় জানানো হয়েছে গত মাস পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি শতকরা ৩৬ ভাগ । বুধবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয় মূল সেতু নির্মাণ ভৌত অগ্রগতি ২৯ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৭৭ শতাংশ। কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৯ম জাতীয় সংসদের…

Read More

চার ঘণ্টায় ২ দফা ভূকম্পন

ডেস্ক রিপোর্ট: চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দুটি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে। অধ্যাপক হুমায়ুন জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে…

Read More

গাজীপুরে স্কুলছাত্রী খুন : অভিযুক্তের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার স্কুল ছাত্রী মুন্নি আক্তারের অভিযুক্ত হত্যাকারী আরাফাত আত্মহত্যা করেছেন। নিহত বখাটে যুবক আরাফাত হোসেন ওই এলাকার শ্রমিক নেতা আতাউর রহমানের ছেলে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় ফুফুর বাড়িতে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল কতুবদিয়া এলাকায় নিজ ঘর থেকে শহীদুল ইসলামের মেয়ে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নী আক্তার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতেন। এঘটনায় নিহতের…

Read More

পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৬৫ ভরি স্বর্ণ লুট

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৬৫ ভরি স্বর্ণ, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও চারটি দামি মোবাইল ফোন সেট নিয়েছে গেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা মাদারীপুর জেলার কালকিনি থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল ওয়াদুদ খান।  তিনি বলেন, বুধবার ভোর রাতে বাড়ির দোতলার গ্রিল কেটে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র রামদা ও ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাড়ির সকলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে।…

Read More

হাইতিতে ত্রাণ বিতরণকালে বিশৃঙ্খলা : নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোরী নিহত, আহত ৩

ডেস্ক রিপোর্ট: হাইতিতে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোরী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। দেশটিতে হারিকেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিশৃঙ্খলা দেখা দিলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ মিশন একথা জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডামে-ম্যারির সমুদ্র বন্দরে বিকেলে কলম্বিয়ার একটি ত্রাণবাহী জাহাজ থেকে অতি প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নামানোর সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। হাইতিতে জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয়কারী কর্মকর্তা মুরাদ ওয়াহ্বা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হাইতির ন্যাশনাল পুলিশকে ত্রাণকার্যে সহায়তাকারী ব্রাজিলীয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।’ হাইতিতে মন্থর…

Read More