ডেস্ক রিপোর্ট: রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মোজাফফর হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।সোমবার ভোরে ভাটপাড়া এলাকার একটি আখ ক্ষেতে অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে আটক করা হয়। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আখ ক্ষেতের ভেতর টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিলেন মজা। সোমবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসি আরও জানান, মজার নামে থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। গত ইউনিয়ন…
Read MoreMonth: October 2016
মদের বিষক্রিয়ায়’ তিনজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মহিন্দ্রা এলাকায় ‘মদের বিষক্রিয়ায়’ তিনজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে। এরা হলেন ছমির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৫৫), আবু বক্করের ছেলে আনোয়ার হোসেন(৪৮) ও শাহাদৎ হোসেনের ছেলে শাহজাহান(৪০)। এদের মধ্যে রবিবার মধ্যরাতে শাহজাহান বাড়িতে, আবুল কালাম আজাদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ভোরে মারা যান আনোয়ার। এরা সকলেই স্থানীয় একটি হিমাগারের শ্রমিক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, “মদের বিষক্রিয়ায় আনোয়ার মারা যান”। নিহত আনোয়ারে স্ত্রী তহমিনা খাতুন জানান, “আমার স্বামী…
Read Moreশেয়াল মারার ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বাঘায় বিদ্যুস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বামী-স্ত্রী হলেন, আবুল কালাম আবু (৫৫) ও ফরিদা বেগম।স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রবিবার গভীর রাতে বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে আবুর হাতের স্পর্শ ঘটে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম (৪৫) রক্ষা করতে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুনও (২০) দ্রুত এগিয়ে যান। এ সময় তারাও…
Read Moreরাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৩৩
ডেস্ক রিপোর্ট: মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে । সোমবার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬০ গ্রাম হেরোইন, দুই কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩১৬ পিস ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”সহকারী পুলিশ কমিশনার আরও জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” মিতু/বিবি নিউজ/১২৪
Read Moreপঞ্চগড়ে প্রথমবার ভোট দেয়ার আনন্দ
ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।সাবেক ছিটমহলবাসীরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এ বিষয়টিই পঞ্চগড়ের এই নির্বাচনে দিয়েছে ভিন্ন মাত্রা। সোমবার সকাল ৮টায় পঞ্চগড়ের সদর, বোদা ও দেবিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সাবেক ছিটমহল সংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।সকাল থেকেই পুকুরীডাংগাসহ সাবেক ছিটমহল সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ উভয় বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে বিলুপ্ত ছিটমহলগুলোকে আটটি…
Read Moreফৌজদারী মিস ও রিভিশন মামলায় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক
ডেস্ক রিপোর্ট: ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলা ফাইলিং এর সময় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রধান বিচারপতি এ নির্দেশ প্রদান করেছেন বলে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলায় সরকার বা প্রতিপক্ষের প্রতি প্রেরিত নোটিশে টেন্ডার ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকে না। ফলে মামলা কোন কোর্টে শুনানি হবে তা প্রতিপক্ষ অবহিত হতে পারে না এবং…
Read Moreসারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ শুরু
ডেস্ক রিপোর্ট: বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার। এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে। এদিকে, এসব ইউপির…
Read Moreকুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত হোমিও ডাক্তার সানাউল্লা হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাজানগর চালকল এলাকার কবুরহাটে একটি পরিত্যক্ত চালের মিলে অভিযান চালানোর সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম। পুলিশ জানায়, রবিবার রাত ৩টার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে জনৈক সোবহানের পরিত্যক্ত চাতালের কাছে…
Read Moreভেড়ামারায় ইউএনও লাঞ্ছিত
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষা রির্সোস সেন্টারের এক সহকারী ইন্সেট্রাকটরের হামলার শিকার ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা (৪৬)। এসময় হামলাকারী হত্যার উদ্দেশে ইউএনও’র দিকে পেপার ওয়েট ছুড়ে মারেন এবং শারীরিকভাবে আঘাত করেন। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ’র ইউএনও’র নিজ কার্যালয়েই তিনি এ লাঞ্ছনার শিকার হন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ অফিসের ষ্টাফরা ওই হামলাকারীকে নিবৃত্ত করেন। পরে ওই হামলাকারীকে আটক করে ভেড়ামারা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সংবাদ শুনেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার কামরুল ইসলাম। জানা গেছে,…
Read Moreটিভি অনুষ্ঠানে মদ্যপান করলেন প্রিয়াংকা
ডেস্ক রিপোর্ট: বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়া। তিনি মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং হলিউড ছবি ‘বেওয়াচে’ অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন হলিউডের দর্শকদের। নতুন খবর হচ্ছে, সম্প্রতি মার্কিন টিভির ড্রামা শো ‘অ্যালেন শো’তে অংশ নিয়েছিলেন প্রিয়াংকা। আর সে সেখানে সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকের আহ্বানে এক পেগ মদপান (টাকিলা) করেন প্রিয়াংকা। কারণ হিসেবে প্রিয়াংকা জানান, যখনই তিনি টাকিলা পান করেন তখনই বেশ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এর আগেও নাকি তিনি রেড কার্পেট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মদপান করে গিয়েই বেশ প্রফুল্ল…
Read More