সাভার,৮ জুলাই,২০২০(বিবিনিউজ):মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায় সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে। পুলিশ জানায়,গতকাল রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলায় গোপন সংবাদের ভিতিত্বে তাকে আটক করে মানিকগঞ্জ সদর এস আই নজরুল ইসলাম। বর্তমানে তিনি সদর থানায় রয়েছেন। এ মামলায় এতদিন তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্ত মুলক…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
দেশে করোনায় মোট সুস্থ ৮০ হাজার ৮৩৮ জন
৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২৩তম দিনে এই ভাইরাস থেকে ৮০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। গতকালের চেয়ে আজ ৭৮৩ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯৫৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪৬ দশমিক ৩১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৬৫ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত…
Read Moreইতিহাস কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী
৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনও না কোনভাবে সেটা সামনে আসবেই। আজকে সেই নামটা (বঙ্গবন্ধু) আবারও ফিরে এসেছে।’ তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যাতে সঠিক ইতিহাসটা জানতে পারে সেজন্য তাঁর সরকার সব ধরনের ব্যবস্থা নিলেও একাত্তরে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কোন তথ্যই পাওয়া যায়নি। কেননা, বঙ্গবন্ধুই নিজেই সে কষ্টের কথা কাউকে জানাতে চাননি। প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের রোজনামচা ’৬৬ সালে জাতির পিতা গ্রেফতার হবার পর কারাগারে বসে লেখা। যেটা ছিল ’৬৮ সাল পর্যন্ত। যার একটি ছোট অংশ সে…
Read Moreসাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে আটক ১
সাভার,৭ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে (২১) ধর্ষণের অভিযোগে রিয়াজুল নামের এক (২৫) বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়,ধর্ষণের শিকার ওই নারী পোশাক শ্রমিক আশুলিয়ার দোসাইদ এলাকায় পোশাক কারখানায় চাকুরী করতেন। পরে ওই এলাকার রিয়াজুল নামের এক বখাটে যুবকের সাথে তার পরিচয় হয়। পরে ওই বখাটে যুবক তাকে ভয়ভিতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আসছিলো গত কয়েকদিন ধরে। পরে ওই যুবক গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে…
Read Moreকোরবাণীর পশু পরিবহনের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে
৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবাণীর পশু পরিবহণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। রেলপথ মন্ত্রী আজ রেলভবনে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া…
Read More২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩,০২৭
৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৫১ জন। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৪ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব…
Read Moreধামরাইয়ে গর্ভবর্তী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী
ষ্টাফ রিপোর্টার, ৭ জুলাই ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে গর্ভবর্তী নারীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধামরাইয়ের বাইশাকান্দা আবুল বাশার কৃষি কলেজ মাঠে সাভার সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৩ ফিল্ড রেজিমেন্ট অব আটিলারির তত্বাবধানে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ওই এলাকার কয়েক গর্ভবর্তী মায়েদের এ চিকিৎসা দেওয়া হয়।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read Moreশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান শিক্ষামন্ত্রীর
৬ জুলাই, ২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দীপু মনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার…
Read Moreরিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান, আটক ৮
০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ):চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। সেখান থেকে হাসপাতালটির ব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদ পলাতক। আজ সোমবার দুপুরের পর থেকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ওই হাসপাতালে অভিযান শুরু করে র্যাব। এতে নেতৃত্ব দেন র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সন্ধ্যার পর তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের ব্রিফিং থেকে জানা যায়, রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিন ধরনের অভিযোগ ও অপরাধের প্রমাণ পেয়েছেন তাঁরা। প্রথমত, তারা…
Read Moreকিংবদন্তী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই
০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ): দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত…
Read More