১৭ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে কার্ভাড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে সাভারের থানা স্ট্যান্ডে এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত নারী নাম হুমাইরা রহমান (২৫)। তিনি সাভার ফুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয়েছে কার্ভাড ভ্যানের চালক আমির হোসেনকে। আটক আসামী মাগুড়া জেলার সদর থানার দোলুহারা গ্রামের মো. আব্দুল গণির ছেলে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
২০২২ সালে ঢাকায় পাতালরেলের কাজ শুরু
১৭ জুন ২০২১(বিবিনিউজ ):২০২২ সালের মার্চে ঢাকায় পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। সবার আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। ২০২৬ সালে পাতালরেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। ডিএমটিসিএলের এমডি বলেন, ১২টি প্যাকেজের আওতায় এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান…
Read Moreপৃথক ঘটনায় সাভারে ৪জনের লাশ উদ্ধার
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের কোর্টবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় দেওয়াল চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হলে পুলিশ তার লাশ উদ্ধার করে। এছাড়া আশুলিয়ার মড়াগাং এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চার জনের মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনা একজন দেওয়াল চাপা ও অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে…
Read Moreধর্মীয় বক্তা আবু ত্ব-হার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচের (পুরুষ) ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিসোর্ট হোক আর বার হোক, যেখানে আইন ভঙ্গ হবে, সেখানেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।’আনসার কর্মকর্তারা বলেন, ৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ…
Read Moreখুলনা সিটি মেয়র খালেক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
১৬ জুন ২০২১(বিবিনিউজ ):খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) অসুস্থ অবস্থায় তাকে খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ তথ্য জানান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, অসুস্থতার কারণে সিটি মেয়রের প্রোস্টেড গ্লান্ড অপারেশন করাতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক জানিয়েছেন। সিটি মেয়র হাসপাতাল থেকে বিকালে বাড়িতে ফিরেছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে…
Read Moreসাভারের আশুলিয়ায় এক নববধূকে হত্যা
স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় বিয়ের ২ দিনের মধ্যে রিতু আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ঔ গ্রহবধূ আশুলিয়ার নলাম এলাকার ব্যবসায়ী আবুল হোসেন বাবুর মেয়ে।নিহতের পরিবারের দাবী গত ২ দিন পূর্বে প্রেমের মাধ্যমেই তাদের বিয়ে হয়,তাই এটি কোনভাবেই আতœহত্যা হতে পারে না,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।পুলিশ নিহত গ্রহবধূর স্বামী রুবেল মোল্ল্যাকে (২৩)আটক করেছেন।আটককৃত রুবেল মোল্ল্যা,আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মিয়াজউদ্দিন মোল্ল্যার ছেলে।সকালের দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর মোল্ল্যাপাড়া এলাকায়। পুলিশ খুন হওয়া ওই নারীর মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহের ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না…
Read Moreসাভারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের গেন্ডা এলাকায় ৩টি ফ্ল্যাট কিনে আরো ৪টি ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এ বিষয় থানায় লিখিত অভিযোগ করেছেন বিম বিল্ডার্সের কেয়ারটেকার রুহুল আমিন (৪৬)। এছাড়া বিম বিল্ডার্স থেকে বায়নাসূত্রে আরো ২টি ফ্লাটের মালিক মামুন সরদার নামে এক ব্যক্তি কারাগারে থাকায় তার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে উঠেছে মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় মামুন সরদারের স্ত্রী ছাবিকুন নাহার সাধারণ ডায়েরী (নং-৮৮৬) করেন।সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী মনিরুল ইসলাম অনেকদিন যাবত বিভিন্ন বিষয়ে ক্ষতি…
Read Moreবেদে ও হিজড়া সম্প্রদায়ের স্বপ্নের ঠিকানা সাভারের “উত্তরণ পল্লী”
স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ): ভাসমান বেদে ও পিছিয়ে পরা হিজড়া সম্প্রদায়ের স্বপ্নের ঠিকানা “উত্তরণ পল্লী” এখন মুখরিত হয়ে উঠেছে এই জনগোষ্ঠির বসবাসে। বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমানের স্বপ্নের উত্তরণ পল্লী এখন আর স্বপ্ন নয়। তা বাস্তবে পরিণত হয়েছে। ৫০টি পরিবারের প্রায় ৩’শ লোক এখন মাথা গোঁজার ঠাই পেয়েছেন এই পল্লীতে। ডেরায় থাকা ভাসমান মানুষগুলো এখন যেন খুঁজে পেয়েছেন স্থায়ী ঠিকানা। জানা গেছে, মানবিক পুলিশ কর্মকর্তা ডিআইজি হাবিবুর রহমান পিছিয়ে পরা বেদে ও হিজড়া সম্প্রদায়দের জীবন-মান উন্নয়নে নানামূখী প্রকল্প শুরু করেন। এ সময় তিনি অনুভব করেন, যাযাবর বেদে সম্প্রদায় ও…
Read Moreজাবির শিক্ষক নিয়োগ কার্যক্রম ২০জুন পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
১৫ জুন ২০২১(বিবিনিউজ ): অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক নিয়োগের কার্যক্রম রবিবার (২০ জুন) পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার আদেশের জন্য দিন রেখেছেন। সে পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বলেছেন হাইকোর্ট। গত ১০ জুন দর্শন বিভাগের ছয়জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
Read Moreআশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
১৫ জুন ২০২১(বিবিনিউজ ): অস্ত্র ও গুলিসহ সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। দুপুরে শিমুুলিয়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ জানায়,আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। পরে আজ দুপুরে শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪। এসময় তার কাছ থেকে একটি পিস্তল,এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে…
Read More