ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাগণ সশরীরে এবং অনলাইনে (জুম-এ) অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের সাবেক পরিচালক আবুল কাশেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২২-তম…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আমিনবাজারের সেই ময়লার ভাগাড় এখন নান্দনিক বাগান, কাল পরিদর্শনসহ বৃক্ষরোপনে আসছেন প্রধানমন্ত্রী
ছানোয়ার হোসেন শামীম,সাভার,১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় দুর্গন্ধমুক্ত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সাড়ে চার কিলোমিটারের সেই বিশাল ময়লার ভাগাড়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে মাত্র তিন মাসেই এলাকাটির চিরচেনা সেই দুর্গন্ধময় দৃশ্যপট পুরোপুরি বদলে গিয়ে এখন একটি নান্দনিক ও সবুজ পরিবেশে রূপ নিয়েছে।ময়লার স্তুপ সরিয়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন বাগান। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল ও উইন্ডমিল। উৎপাদিত হচ্ছে তিন কিলোওয়াট বিদ্যুৎ। মহাসড়কের দুই পাশের…
Read Moreকক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে। আজ বেলা সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরও মরদেহ থাকতে পারে। উদ্ধার অভিযান চলছে। ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার…
Read Moreশিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক…
Read Moreদুর্গোৎসবের মহাসপ্তমী আজ
১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী আজ। তবে এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন। মহাসপ্তমীর প্রথম দিনের প্রভাতে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচুগাছ, হলুদগাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ এই নয়টি…
Read Moreকক্সবাজারে রিসোর্টে আগুন, চার মৃতদেহ উদ্ধার
১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে চার ব্যক্তির খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া রেস্তোরাঁ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পাটোয়ারটেক সৈকত এলাকাটি পর্যটক এলাকা। রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে…
Read Moreসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন। এতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি আরও বলেন,…
Read Moreঢাকা জেলা পরিষদের ইতিহাসে ১০১৮টি পূজামন্ডপে প্রায় ৭০ লাখ টাকার অনুদান
ষ্টাফ রিপোর্টার,১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকা জেলা পরিষদের ইতিহাসে এই প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও মহানগরের পূজামন্ডপ গুলোতে বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পৃথক পৃথক সময়ে ঢাকা জেলার ৫টি উপজেলার ৮৬৯টি এবং ঢাকা মহানগর এলাকার ১৪৯টিসহ সর্বমোট ১ হাজার ১৮টি পূজামন্ডপে মোট ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ৭০ লাখ) টাকা অনুদান বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ এ তথ্য জানান। তিনি আরো বলেন, অনুদান বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনুষ্ঠানিক ভাবে স্থানী এমপি ও ডিসির উপস্থিতিতে…
Read Moreদৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা
১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীন জীবনযাপন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা করুণার পাত্র নন; তাঁরা সমাজের সমান অধিকার ও মর্যাদার অধিকারী নাগরিক। তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি নিরাপদ চলাচল ও স্বনির্ভর জীবনযাপনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে…
Read Moreবাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকলেও, আলোচনার মাধ্যমে বিষয়গুলো কীভাবে চূড়ান্ত রূপ পাবে, তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হবে। শুক্রবার দুপুরে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনের শুরুতে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এসব…
Read More