২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প সাহিত্য চর্চার ধারা আরও শাণিত ও বিকশিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদানের পর দেয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
যেখানেই অনিয়ম ও দুর্নীতি ,সেখানেই ব্যবস্থা নেয়া হবে : সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): যেখানেই অনিয়ম ও দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে,প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাভারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ঢাকার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির, ৪৪তম বিসিএস ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাগণের, ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরোও বলেন, দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। জনগণের ভোটের মধ্য দিয়ে,…
Read Moreত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬…
Read Moreইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর
২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পরপরই শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রথার বাইরে গিয়ে শহীদ মিনার প্রাঙ্গণেই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। ১৯৫২ সালের ভাষা…
Read Moreপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন । বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
Read Moreসাভার,ধামরাই এবং জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন
ষ্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার উপজেলা চত্ত্বর,ধামরাই উপজেলায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন করে হয়। সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি লোক জন। অপর দিকে ধামরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ইউএনও খান সালমান হাবীব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসা এবং জাকসুর নেত্রীবৃন্দসহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান। এদিকে…
Read Moreমাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে। উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, জনাব তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত…
Read Moreশহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। আজ বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে এককভাবে এবং…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকাল ১১টার দিকে রাজধানীর অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। এ সময় সেনা, নৌ…
Read Moreপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সোয়া চারটার দিকে তাঁকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। শপথ শেষে দুজনে হাত মেলান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায়…
Read More