১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ২টি রয়েছে। আজকের সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো— প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হলো ‘পাঠচক্র’॥ বই পড়ার আলোয় আলোকিত হবে ক্যাম্পাস
সাভার, ১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ):‘পাঠচক্র, পড়লে বই, আলোকিত হই’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করল ‘পাঠচক্র’। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কে এম আবু এহসান আল-মামুন এবং পাঠচক্রের আহ্বায়ক ইব্রাহিম আজাদ।…
Read Moreবিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটি’র নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন ও…
Read Moreদেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
১৩ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি আজ দুপুর ২ টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য মন্ত্রী-এমপিগণ ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন । এ সময় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন। ক্ষমতায় এসে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বিএনপির নির্বাচনী অঙ্গীকার। কক্সবাজারের মালুমঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে আরেকটি নির্বাচনী…
Read Moreবর্ণাঢ্য উদ্বোধনীর মধ্য দিয়ে মেক্সিকোতে পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবলের
১২ জুন ২০২৬ (বিবিনিউজ ): বৃহস্পতিবার বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ৮০ হাজার ৮২৪ সমর্থকের উপস্থিতিতে মেক্সিকো ২-০ গোলে জয়ী হয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে। এই উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ৪৮ দল নিয়ে প্রায় ছয় সপ্তাহব্যাপী বিশাল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এবারের আসর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মাধ্যমে এর সমাপ্তি হবে। আয়োজকদের ধারণা, টুর্নামেন্টটি থেকে রেকর্ড ১৩ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আসতে পারে। খেলা শুরুর…
Read Moreনারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের এক শিশু পথচারী হযরত আলী (৮)। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের একটি একতলা…
Read Moreআগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা…
Read Moreবিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…
Read Moreসাভারে ৩ সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি শামীম কক্সবাজার থেকে গ্রেপ্তার
শেখ এ কে আজাদ,১১ জুন ২০২৬ (বিবিনিউজ ):সাভারে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১০ জুন) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা…
Read Moreসাভারের রাজীব এবং সমরের মা ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
ষ্টাফরিপোর্টার,৯ জুন-২০২৬ (বিবিনিউজ): অনেকে শোক বার্তায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছেন যে, সাংবাদিক মরহুম ওয়াসিল উদ্দিনের সহধর্মিনী,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব এবং ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর-এর মমতাময়ী জননী মোসাম্মৎ শামসুন্নাহার বেগম (৮২) ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ঢাকা জেলাসহ সাভারের সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাতায়ালার নিকট মরহুমার…
Read More