১৩ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। এছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট উভয় ক্যাটাগরিতেই ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে সরকার। এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বাসস’কে বলেন, আমরা ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনা’য় ২০ জন এবং রাজশাহীতে ১০ জনকে ডায়ালাইসিস…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান,সাভার-ধামরাইসহ ঢাকা জেলার পাঁচ উপজেলায় ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি পালিত
ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী সাভার,কেরানীগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে একই কর্মসূচি পালিত হয়। ঢাকা-২ আসন…
Read Moreবিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে জেলা যুবদলের আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র্যালীতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ । এ সময় আরো উপস্থিত ছিলেন,ভালুম এআর খান কলেজের…
Read Moreআসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’ তাই তাদের কাছে আমার আহ্বান, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০…
Read Moreপ্রতিটি ইউনিয়নে হবে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক
ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):বাংলাদেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে। শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড…
Read Moreবিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন
১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ এ সময়ে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। শুধু মজুত নয়, আগে দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা (ক্যাপাসিটি) ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। তবে বিএনপির বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে তা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত…
Read Moreআমিনবাজারকে মাদকমুক্ত এবং পুলিশের এসআইয়ের হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন অনুষ্টিত
ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারের আমিনবাজারে মাদকবিরোধী মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও গ্রেফতারকৃত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।মানববন্ধনে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মোঃ সাইফুদ্দিন।এ…
Read Moreগুরুত্বপূর্ণ ৬টি বিল পাসে প্রাণবন্ত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
১১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাসের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের নয়টি বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে। এর মধ্যে ‘নিবর্তনমূলক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ রয়েছে। এসব আইন প্রণয়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি পূরণের পথ সুগম হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, গতকাল (বৃহস্পতিবার) সরকারি ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতিতে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ২৭ আগস্ট ২০২৬ শুরু হয়। এ অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ছয়টি বিল…
Read More২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
১১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে। গত ২৭…
Read More‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ): প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের নথি ও দাপ্তরিক কার্যক্রমে তাঁর পদবির আগে ‘মাননীয়’ শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে অফিস করেন। নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি ডিজিটাল হাজির দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী…
Read More