কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। কারণ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টে তিন জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছে সাকিব আল হাসান। ম্যাচে জিততে সেরা একাদশ সাজাবে বাংলাদেশ। আজকের সম্ভাব্য একাদশ-তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহামন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন ও আবু দায়দার রনি।
Read MoreCategory: খেলা
খেলা
সিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের প্রধান কোচ হলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। ২০১৮ এবং ২০১৯ সালের বিপিএলে দুই বছরের চুক্তিতে কাজ করবেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কোচ। তিনি জাফরুল এহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বতর্মানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট এবং বোলিং কোচ হিসেবে কাজ করছেন ওয়াকার। ডিন জোন্সকে সঙ্গে নিয়ে দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। এবারের পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ। সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ওয়াকার নিজেও বেশ খুশি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ…
Read Moreভারতের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের
পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তবে তার এই নৈপুণ্য সত্ত্বেও ভারতের বিপক্ষে পারল না বাংলাদেশ। জয়ের জন্য ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৫৯ রানে থেমেছে টাইগাররা। ১৭ রানে হেরেছে তারা। প্রাণপণ চেষ্টা করেছেন মুশফিক। করেছেন হাফসেঞ্চুরি। তবুও হলো না। এই জয়ে ভারত চলে গেল নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। অপেক্ষায় থাকতে হলো বাংলাদেশকে। আগামী ১৬ মার্চ লিগপর্বের শেষ ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ১২…
Read Moreওমানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম ম্যাচে জয় শুরু করেছে বাংলাদেশ। গতকাল রাতে ওমানের মাসকটে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। সারোয়ার, নিলয়, রুম্মান, চয়ন এবং মিলন গোল করেছেন। ‘এ’ গ্রুপের প্রথম লড়াইয়ে জয় পেয়ে প্রথম বাঁধা টপকে গেল । আজ বিরতি। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ১৩ মার্চ গ্রুপের শেষ খেলা আফগানিস্তানের বিপক্ষে। ওমানের হকির বাছাই হতে ৫টি দেশ এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে এবছর আগস্ট-সেপ্টেম্বরে।
Read Moreটানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড
ওপেনার জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো সফরকারী ইংল্যান্ড। বেয়ারস্টোর ৬০ বলে ১০৪ রানের সুবাদে ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ইয়োইন মরগানের দল। এই নিয়ে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল । সিরিজ নির্ধারণী ম্যাচের দিন সকালে বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলা রস টেইলর ইনজুরির কারণে একাদশে সুযোগ পাননি। তাই টেইলরকে ছাড়া খেলতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মারকুটে ওপেনার কলিন মুনরোকে হারায় স্বাগতিকরা।…
Read Moreদুই ম্যাচ নিষিদ্ধ শাহজাদ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে। নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুন ভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ…
Read Moreসুপার ওভারে লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগে ১২তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজ দল লাহোর কালান্দার্সকে জেতাতে পারলেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে বল হাতে নিয়ে নিজ দলকে জেতাতে পারেননি ফিজ। শারজাহ’তে প্রথমে ফিল্ডিং বেছে নেয় লাহোর কালান্দার্স। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। দলের পক্ষে জিন পল ডুমিনি ৩৪ ও হুসেন তালাত ৩৩ রান করেন। লাহোরের পক্ষে ইয়াসির শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ফিজ। জবাবে আগা সালমানের ৪৮ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৩৪ রানের পরও…
Read Moreআফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল
ঢাকা, ৪ মার্চ : ভারতের মাটিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের সিরিজে দু’টি তিনদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দল। আগামী ১০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। ১৮ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল : মোহাম্মদ পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), অমিত হাসান (সহ-অধিনায়ক), ফাইজ হাবিব খান অর্ক, প্রান্তিক নওরোচ নাবিল, মোহাম্মদ তাহসিন,…
Read Moreসুয়ারেজের হ্যাটট্রিক, মেসির জোড়া গোল
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অনন্য অসাধারণ পারফরমেন্সে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলের সুবাদে স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ৬-১ গোলের বড় জয় পেয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্য। শুরুটা অবশ্যই ভালো হয়নি বার্সেলোনার। ৩ মিনিটেই তাদের জালে বল জড়ায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিরোনা। এরপরই একসাথে জ্বলে ওঠেন সুয়ারেজ ও মেসি। ২ মিনিট পরেই গোল পরিশোধ করেন সুয়ারেজ। ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান মেসি। ৩৬ মিনিটে অবিশ্বাস্যভাবে ফ্রি কিক থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের বাইরে থেকে গড়ানো শট নেন তিনি। মানব…
Read Moreনতুন বিতর্কে সাব্বির
‘কবে শুধরাবেন সাব্বির!’, ‘সাব্বির ফিরে আস’, ‘আর কত সাব্বির?’ দু’দিন হলো সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে সাব্বির রহমান রুম্মানকে নিয়ে এমন সব পোস্টের ছড়াছড়ি। কারণ আবারো বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন জাতীয় দলে থাকা এ প্রতিভাবান ক্রিকেটার। সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসে গভীর রাতে ভিডিও চ্যাট করছিলেন কিছু সংখ্যক মেয়ের সঙ্গে। আর সেই চ্যাটের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতেই উঠেছে নতুন করে বিতর্কের ঝড়। তাই গতকাল একাদশে না থাকায় ধারণা করা হচ্ছে এ বিতর্কের কারণেই বাদ পড়েছেন তিনি! বেশ কিছু দিন থেকে ক্রিকেট ভক্তদের ধিক্কার ও আহাজরির নাম জাতীয়…
Read More