সাভারে অনুষ্ঠিত হলো ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা । হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর এম এন্টারপ্রাইজকে ২-১ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে নগদ অর্থসহ পুরুস্কার তুলে দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। এসময় আমান উল্লাহ আমান আরো বলেন, সারা দেশে নাশকতা সৃষ্টি করে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে বলেও বলেন তিনি। মুনোমুগ্ধকর খেলাটি দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এসময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, বিএনপি নেতা আমান উল্লাহ সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment