আকাশপথে করোনাভাইরাসের প্রভাব

করোনাভাইরাস দেশের বিমান চলাচলে প্রভাব ফেলেছে। প্রতিদিনই যাত্রীসংখ্যা কমছে। তাই খরচ কমাতে বৃহদাকার উড়োজাহাজের পরিবর্তে ছোট উড়োজাহাজ দিয়ে যাত্রী বহন করছিল বিমান সংস্থাগুলো। কিন্তু তাতেও লোকসানের বোঝা কমাতে পারছিল না। তাই ফ্লাইটের সংখ্যা কমানোর কাজ শুরু করেছে সংস্থাগুলো। চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আজ শুক্রবার পর্যন্ত দেশটিতে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছে ৩১ হাজার ১৬১ জন। চীন থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট চলাচল করছে বেশ কয়েক বছর ধরে। ব্যবসা-বাণিজ্য ছাড়াও বহু শিক্ষার্থী পড়াশোনার জন্য চীনে যাতায়াত করেন। এ ছাড়া বাংলাদেশে পদ্মা সেতু, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পগুলোতে চীনা প্রকৌশলীরা কাজ করছেন।…

Read More