ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকতে চান হিলারি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রচেষ্টা জোরদার করছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, হিলারি ইতোমধ্যে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের চেয়ে বেশ ব্যবধানে এগিয়ে আছেন। আর মাত্র দুই সপ্তাহ পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিসি টেলিভিশনের এক জনমত জরিপে দেখা গেছে, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ৫০ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। আর রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্প পেতে যাচ্ছেন ৩৮ শতাংশ ভোট। ট্রাম্পের প্রচারণা শিবিরের ব্যবস্থাপক কেলিয়ানি কনওয়ে রোববার এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে…

Read More

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা নিয়ে আইপিইউ সম্মেলনে আলোচনা

ডেস্ক রিপোর্ট: জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলে সোমবার ঢাকায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিনিধিদলের সদস্যগণ আজ গভর্ণিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সভাপতি এবং মহাসচিবের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সময়ে অনুষ্ঠিত ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টেরিয়ান’ সভায় এম এ আঊয়াল, এমপি এবং রেজওয়ান আহমদ তৌফিক এমপি অংশগ্রহণ করেন। সম্মেলনের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইট্স’ সভায় আবুল কালাম…

Read More

দেশব্যাপী আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে রাজধানীতে অবস্থানরত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী তাঁকে অভিনন্দন জানাতে সোমবার বিকেলে গণভবনে হাজির হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বিকেল ৪টায় ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রধান গেটে সমবেত হয়। অষ্টমবারের মত দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানায়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশব্যাপী দলকে আরো শক্তিশালী করার এবং আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জনগণের…

Read More

জনগণ সোনার বাংলা গড়ে নিজের পায়ে দাঁড়াবে : জয়

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্ন হিসাবে সোনার বাংলা গড়ে তাদের নিজের পায়ে দাঁড়াবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই স্বপ্নের অর্থ হলো, আমরা অন্য কোন দেশ অথবা জাতির ওপর নির্ভরশীল হব না, নিজেদের মেধা ও পরিশ্রম দিয়েই আমরা আমাদের উন্নতি করব। জয় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইটি কাম প্রশিক্ষণ ইনিস্টিটিউটের উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল…

Read More

খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বৃদ্ধির প্রস্তাব কেবিনেটে অনুমোদন

ডেস্ক রিপোর্ট: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, এতে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৬, জাতীয় লবণ নীতি-২০১৬’র খসড়া এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত অবস্থানপত্র অনুমোদিত হয়। বাংলাদেশ…

Read More

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কায়ান্ত

 ডেস্ক রিপোর্ট: ‘রোয়ানু’র পর আরো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় দেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘কায়ান্ত’। মিয়ানমারের দেওয়া কায়ান্ত নামের ঘূর্ণিঝড়টি ২৭ অক্টোবর বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। সার্ক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী ও আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, সোমবার পর্যন্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। ২৭ তারিখ নাগাদ শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি এ মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করলেও এটি…

Read More

পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ করলেন ধোনী

ডেস্ক রিপোর্ট: পঞ্চম ভারতীয় ও তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রান পূরনের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার মোহালীতে তৃতীয় ওয়ানডেতে ধোনী এই কৃতিত্ব অর্জন করেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রানের এলিট ক্লাবে যোগ দেয়া অপর চার ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার (১৮,৪২৬ রান), সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও মোহাম্মদ আজহারউদ্দিন (৯৩৭৮)। শ্রীলংকান কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) ও অস্ট্রেলিয়ার এ্যাডাম গিলক্রিস্টের (৯৬১৯) পরে তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ধোনী এই মাইলফলক স্পর্শ করলেন। এদিকে ধোনী ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভঙ্গ করেছেন। ওয়ানডেতে টেন্ডুলকারের…

Read More

আওয়ামী লীগের নতুন কমিটি, লক্ষ্য নির্বাচন

ডেস্ক রিপোর্ট:  টানা অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে অনেক গুঞ্জন, আলোচনা ও নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এল। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে আরও কিছু পরিবর্তন এসেছে। সভাপতি নির্বাচিত হয়েই শেখ হাসিনা ঘোষণা করলেন, ২০১৯ সালে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচন হবে। এ জন্য এখন থেকেই মানুষের ঘরে ঘরে যেতে হবে। গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় দুই দিনব্যাপী আওয়ামী লীগের বর্ণিল জাতীয় সম্মেলন। গতকাল রোববার বিকেলে ছিল সম্মেলনের শেষ পর্ব অর্থাৎ নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা। এতে সভাপতি পদে…

Read More

ক্যালিফোর্নিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি প্রধান মহাসড়কে রোববার পর্যটকবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পুলিশ প্রধান মর্মান্তিক এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন।’  তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  বাসযাত্রীরা ক্যাসিনোতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।  তিনি আরো জানান, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাসটি ট্রাকের চেয়েও দ্রুত চলছিল। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলবে।’  এই ঘটনায় বাসের চালক নিহত হলেও ট্রাকের চালক প্রাণে…

Read More

মেক্সিকোতে ৫.১ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির ছোয়াটলান থেকে  ৯ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৪৫.২কিলোমিটার গভীরে।     মিতু/বিবি নিউজ/৪১

Read More