ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে জনতার ঢল নামে। তাকে শ্রদ্ধা জানানো উপলক্ষে এই প্রথমবারের মতো দেশের সাধারণ জনগণ রাজ দরবারে প্রবেশের সুযোগ পেল। সেখানে রাজা ভূমিবল আদুলিয়াদেজের কফিন রাখা আছে। বিভিন্ন ক্ষেত্রে দেশের নাগরিকদের কাছে শ্রদ্ধার পাত্র ভূমিবল থাইল্যন্ডের অস্থির রাজনীতিতে স্থিতিশীলতার একমাত্র আশ্রয়স্থল হিসেবে বিবেচিত ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভূমিবলের মৃত্যুতে দেশে এক বছরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের অধিকাংশ নাগরিক কেবলমাত্র সাদাকালো পোশাক পরিধান করে আসছেন এবং টিভি চ্যানেলগুলো ঘন্টার…
Read MoreYear: 2016
অবসরে ফারহানা মিলি!
ডেস্ক রিপোর্টার: নাটকের শুটিংয়ের জন্য ১৬ অক্টোবর থাইল্যান্ডের পাতায়ায় গিয়েছিলেন অভিনেত্রী ফারহানা মিলি। সেখানে রকিবুল রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং করেন তিনি। নাটকটিতে তার সঙ্গে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, তৌসিফ আহমেদ, শবনম পারভীনসহ আরও অনেকে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মিলি বলেন, ধারাবাহিকটির স্ক্রিপ্ট পড়েই আমার ভালো লেগেছে। তাই আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে। শুটিং শেষে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে সেটা স্থায়ীভাবে নয়। বিদেশ ভ্রমণের ক্লান্তি দূর করার জন্যই এ বিশ্রাম…
Read Moreসাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যা
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে মো. আবদুর সবুর প্রামাণিক (৪৭) নামে সাবেক এক সেনা সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুর সবুর প্রামাণিক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের আলহাজ মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রণি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ…
Read Moreকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে কলাবোঝাই করিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরে বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মিতু/বিবি নিউজ/৯২
Read Moreদিনের শুরুতে ৫ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড
ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের সকালটা নিজেদের করে নিলেন মিরাজ-তাইজুলরা। শনিবার সকালে ৩ উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংলিশরা। একপ্রান্ত থেকে দিন শুরু করেন জো রুট ও অন্যপ্রান্তে ছিলেন মঈন আলী। তবে ১৫তম ওভারে দিনের প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ক্লিন বোল্ড করে মঈন আলীকে (১০) ফেরত পাঠান তিনি। পরে ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস (০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি। সর্বশেষ ইংলিশদের সংগ্রহ ১০০/৫। ক্রিজে আছেন জো রুট ৩৪ ও জনি বেয়ারস্টো ১৭ রান নিয়ে। বৃষ্টির কারণে…
Read Moreকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এসময় একটি বন্দুক, একটি বোমাসহ দেশিয় অস্ত্র ও গাছের গুরি উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক ক্যালানের গোবিন্দগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক সড়কের গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় গাছের গুরি ফেলে একদল ডাকাত মাইক্রোবাস ও নসিমন-করিমনে ডাকাতি করছিল। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য…
Read Moreকাল থেকে খুলছে সুপ্রিমকোর্ট : হাইকোর্টে ২৮ বেঞ্চ পুর্নগঠন
ডে স্ক রিপোর্ট: ছুটি ও অবকাশ শেষে আগামীকাল ৩০ অক্টোবর রোববার থেকে সুপ্রিমকোর্ট খুলছে। দীর্ঘ ৫১ দিন পর কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মূখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন। এদিকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২৭ অক্টোবর এ বিষয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুনিদির্ষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করা হয়। কাল সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ৯…
Read Moreদুই থেকে তিন মাসের মধ্যে পদ্মা সেতুর স্প্যান পিলারের উপর বসবে : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে প্রথম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) পিলারের উপর বসবে। তিনি শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে অবস্থিত পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুর রহমানসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় উল্লেখ করে ওযায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে এগিয়ে চলেছে এর কাজ। এই সেতু নির্মাণের মধ্যদিয়ে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে।…
Read Moreসাধারণ জনগণের প্রকৃত সমস্যা জানতে দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার সাধারণ জনগণের সমস্যাগুলো জানতে তাদের সাথে ঘনিষ্ঠ হতে এবং সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমন্ডলীর প্রথম বৈঠকে বক্তব্য দানকালে তিনি বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে…
Read Moreসম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতির অভিনন্দন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের ২০তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ তারিখে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করায় দলের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দসহ, সংগঠনটির লাখ লাখ নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং…
Read More